শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৩

‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ‘ গ্রূপ গঠিত

‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ‘ গ্রূপ গঠিত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সারা বিশ্বে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ ও অধিকার আদায়ের লক্ষ্যে গত ২রা জুন লন্ডনে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ’ নামক একটি হোয়াটস আপ গ্রূপ গঠন করা হয়েছে।

এ গ্রূপে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত দল মত নির্বিশেষে সকল নেতৃবৃন্দ প্রফেশনালস ও সমাজসেবীদের অর্ন্তভূক্ত করা হবে। বর্তমানে এ গ্রূপের সাথে সংযুক্ত আছেন- ড: হাসনাত এম হোসেইন এমবিই, ড: ওয়ালী তছর উদ্দিন এমবিই, মাহিদুর রহমান, কে এম আবু তাহের চৌধুরী, আ ম ওহিদ আহমদ, ব্যারিষ্টার আতাউর রহমান, ব্যারিষ্টার নজরুল খসরু, মোহাম্মদ মনছব আলী জেপি, ব্যারিষ্টার নাজির আহমদ, এম এ লতিফ জেপি, মাহতাব মিয়া, ফয়েজ উদ্দিন এমবিই, ব্যারিষ্টার আব্দুল মজিদ তাহের, দিলওয়ার হোসেইন দিলু, হাজী হাবিব, বদরুজ্জামান বাবুল, খান জামাল নুরুল ইসলামসহ শতাধিক নেতৃবৃন্দ।

এ গ্রুপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ রক্ষা এবং প্রবাসীদের স্বার্থ বিরোধী যে কোন কাজের প্রতিবাদ ও সুপরামর্শ প্রদান করা হবে। প্রবাসী ও দেশের স্বার্থ রক্ষায় যে কোন উন্নয়নমূলক কাজে বাংলাদেশ সরকারকে সহযোগিতাও করা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026