শীর্ষবিন্দু নিউজ, সিলেট: সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর সিএমএইচের আইসিইউতে ভর্তি। কামরানের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তিনি কথা বার্তা বলতে পারছেন। বুধবার দুপুরে খাবারও খেয়েছেন। তবে- এখনো তার অক্সিজেন সাপোর্ট লাগছে।
কামরানের সঙ্গে ঢাকায় অবস্থান করা তার ছোটো ভাই এনাম আহমদ জানিয়েছেন- সাবেক মেয়রের শারীরিক অবস্থা কিছুটা ভালো। বিকেলে তিনি গিয়ে তার সঙ্গে কথা বলে এসেছেন। এখনো তার অক্সিজেন সাপোর্ট লাগার কারনে আইসিইউতেই রেখে দেওয়া হয়েছে।
গত সোমবার বিকেলে করোনা আক্রান্ত কামরানের শরীরে প্লাজমা থেরাপী দেওয়া হয়। এখন তাকে পর্যবেক্ষনে রাখা হয়েছে বলে জানান এনাম। সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান গত দুই মাস ধরে ত্রান বিতরন সহ করোনাকালে অসহায় মানুষের পাশে ছিলেন। ঈদের পরপরই কিছুটা অসুস্থ হলে স্ত্রী আসমা কামরান সহ তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।
গত ২৭ শে মের রিপোর্টে কামরানের করোনা নেগেটিভ ও স্ত্রী আসমা কামরানের পজেটিভ আসে। এরপর থেকে বাসায় নিজ থেকে আইসোলেশনে ছিলেন কামরান। পরবর্তীতে তিনি সর্দি জ্বরে আক্রান্ত হলে গত ৪ মে পুনরায় করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেওয়া হয়। গত শুক্রবার রাতের কামরানের করোনা পজেটিভের রিপোর্ট আসে।
প্রসঙ্গত: ওই রাত থেকে কামরানের শাররীক অবস্থার অবনিত শুরু হয়। রাতে বাসাতেই তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। পরদিন শনিবার এনে ভর্তি করা হয় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সেখানে ভর্তির পরও তার শাররীক অবস্থার অবনতি হলে প্রধানমন্ত্রীর নির্দেশে গত রোববার এয়ার এম্বুলেন্সযোগে কামরানকে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয়। সোমবার তাকে প্লাজমা থেরাপী দেওয়া হয়েছে।