শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৯

কম দামে করোনার টিকা উদ্ভাবনে কাজ করছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন

কম দামে করোনার টিকা উদ্ভাবনে কাজ করছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডনের ঐতিহ্যবাহী ইম্পেরিয়াল কলেজ কম দামের করোনাভাইরাসে টিকা উদ্ভাবনের জন্য কাজ করছে। আরএনএ (রাইবোনিউক্লিক অ্যাসিড) প্রযুক্তির এই টিকার মানব শরীরে পরীক্ষা শুরু হবে ১৫ জুন।

ইতোমধ্যে পশুদের শরীরে ভ্যাকসিন পরীক্ষায় সফলতা এসেছে। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যুক্তরাজ্যসহ বিশ্বের নিম্ন আয়ের দেশগুলোতে এই টিকা পৌঁছে দেওয়া হবে।

গবেষকরা জানিয়েছেন, গত দু’মাসে ল্যাবরেটরিতে পশুদের শরীরে এই আরএনএ ভ্যাকসিনের ট্রায়ালে সাফল্য এসেছে। এবার মানুষের শরীরে ভ্যাকসিনের প্রয়োগ করতে চান তারা। সরকারি অনুমোদনেই প্রাথমিক পর্যায়ে ৩০০ জনের শরীরে ওই ভ্যাকসিন ইনজেক্ট করা হবে।

আগামী ১৫ জুন থেকে শুরু হবে মানুষের শরীরে ভ্যাকসিনের ট্রায়াল। এই রিপোর্ট সন্তোষজনক হলে অক্টোবরে প্রায় ৬ হাজার জনের উপরে ভ্যাকসিন ট্রায়ালের বৃহত্তর কর্মসূচী নেওয়া হবে।

ইম্পেরিয়াল কলেজ কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, খুব কম দামে ভ্যাকসিন বাজারে আনা হবে। বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলিতে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দায়িত্ব নেব আমরা।

এতে আরও বলা হয়েছে, অক্টোবরের ট্রায়ালে ফলাফল ভালো কয়েক কোটি ভ্যাকসিনের ডোজ তৈরি হবে। বিশ্ব বাজারে ওই টিকা পৌঁছে দিতে ভ্যাকইকুইটি গ্লোবাল হেলথ নামে একটি কোম্পানিও চালু করা হয়েছে। এই উদ্যোগে তাদের পাশে রয়েছে লাইফ সায়েন্স ইনভেস্টর হংকংয়ের মর্নিংসাইড। ইম্পেরিয়াল ও মর্নিংসাইড যৌথ উদ্যোগে আরও একটি স্টার্টআপ কোম্পানি চালু করা হয়েছে যার নাম ভ্যাক্সইকুইটি। ভিজিএইচ ও ভিএক্সটি-র সহযোগিতা সারা বিশ্বেই কোভিড ভ্যাকসিন ছড়িয়ে দেওয়া হবে।

ইম্পেরিয়াল কলেজের মিউকোসাল ইনফেকশন ও ইমিউনিটি বিভাগের প্রধান অধ্যাপক রবিন শ্যাটন বলেন, সেল্ফ অ্যাম্পলিফাইং আরএনএ টেকনোলজির কাজ হলো শরীরের মধ্যেই ভাইরাসের প্রোটিনের অনুরূপ প্রোটিন তৈরি করা যাতে তার প্রতিরোধে শরীর অ্যান্টিবডি তৈরি করতে পারে। এই প্রক্রিয়ায় খুব দ্রুত রোগ প্রতিরোধ শক্তি গড়ে ওঠে।

মর্নিংসাইড সংস্থার সহ-প্রতিষ্ঠাতা গেরাল্ড চ্যান বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিকে বিশেষ উপায় কাজে লাগিয়ে এই ভ্যাকসিন তৈরি করেছে ইম্পেরিয়াল কলেজ। আমরা শুধু মানুষের শরীরে ট্রায়ালের ফলাফলের জন্য অপেক্ষা করছি। যে মুহূর্তে বিজ্ঞানীরা সবুজ সংকেত দেবেন ভ্যাকসিনের ডোজ তৈরি শুরু হয়ে যাবে। পৌঁছে দেওয়া হবে বিশ্বের বিভিন্ন দেশে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026