শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে মহামারি করোনাভাইরাসের কারনে দীর্ঘ প্রায় তিন মাস আকস্মিকভাবে লকডাউন ঘোষনায় যে স্থবিরতা দেখা দিয়েছিল তা আগামীকাল সোমবার থেকে অনেকটা শিথিল হচ্ছে।
মার্চের পর মে মাস থেকে ধীরে ধীরে লকডাউন শিথিলতা এনেছিল যুক্তরাজ্য সরকার। এরই ধারাবাহিকতায় আগামীকাল সোমবার থেকে শিথিল হচ্ছে লকডাউন। এতে ইংল্যান্ডে লকডাউনের পর প্রথমবারের মতো অপরিহার্য নয় এমন দোকানগুলো পুনরায় চালু করা হবে।
এ ব্যাপারে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, জনগণের আত্মবিশ্বাসের সাথে কেনাকাটা করা উচিত। তিনি আরো বলেন, রিটেইল কর্মীরা উচ্ছ্বসিত এবং তারা কঠোর পরিশ্রম করেছে যাতে মানুষ নিরাপদে কেনাকাটা করতে পারে। এছাড়া প্রধানমন্ত্রী মানুষকে সামাজিক দূরত্বের নিয়মগুলোর প্রতি সম্মান প্রদর্শনের আহবান জানান তিনি।