বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫২

চিরনিদ্রায় শায়িত গণমানুষের বন্ধু কামরান

চিরনিদ্রায় শায়িত গণমানুষের বন্ধু কামরান

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: সিলেটের জননন্দিত সাবেক মেয়র ও গণমানুষের বন্ধু বদর উদ্দিন আহমদ কামরান চিরনিদ্রায় শায়িত। সিলেটে মরদেহ পৌছার দু’ঘন্টার মাথায় সিলেটের মানিক পীর (রহ.) গোরস্থানে পিতা-মাতার পাশে শায়িত হলেন তিনি।

এর আগে, দুপুর ১২ টায় ঢাকা থেকে এম্বুলেন্সযোগে কামরানের মরদেহ নিয়ে আসা হয় নগরীর ৬৫ মাছিমপুরস্থ বাসভবনে। সেখানে তার মরদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। পরে লাশের গোছল শেষে স্থানীয় জামে মসজিদে সংক্রমন বিধি মেনে পরিবারের লোকজনের উপস্থিতিতে জানাযা অনুষ্টিত হয়। পরে বেলা দুই টার দিকে লাশ নিয়ে যাওয়া হয় মানিকপীর রহমতুল্লাহি কবরস্থানে। সেখানে আরেক দফা জানাযা শেষে তাকে চির দিনের জন্য বিদায় জানানো হয়।

করোনার সংক্রমন বিধি কঠোর থাকলেও কামরানের জানাযায় শরিক হয়েছিলেন আরো অধিক সংখ্যক মানুষ। পুলিশের বাধা উপেক্ষা নয়াসড়ক-কুমারপাড়া রাস্তায় দাড়িয়ে জানাযার নামাজের মাধ্যমে শেষ বিদায় জানান সিলেটের মানুষ। কামরানের শেষ বিদায়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তার সহকর্মী ও পরিবারের স্বজনরা। চোখের জলে প্রিয় নেতাকে চির দিনের জন্য বিদায় জানালো সিলেটের মানুষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026