শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৩

বিশিষ্ট কমিউনিটি নেতা হাফিজ মজির উদ্দিনের ইন্তেকালে বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন ইউকে এর শোক প্রকাশ

বিশিষ্ট কমিউনিটি নেতা হাফিজ মজির উদ্দিনের ইন্তেকালে বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন ইউকে এর শোক প্রকাশ

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি ও বিশিষ্ট কমিউনিটি নেতা হাফিজ মজির উদ্দিন সাহেব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…..। এতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন ইউকে।

এক শোক বার্তায় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, হাফিজ মজির উদ্দিন সাহেবের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা আমাদের কমিউনিটির অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী হাফেজ মজির উদ্দিন সাহেবকে হারিয়ে বাঙালি কমিউনিটি এক বিরাট ক্ষতির সম্মুখীন হলো। আমরা প্রার্থনা করছি, মহান আল্লাহ সুবহানাতায়ালা তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন!

সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেন- মোঃ আবু হোসেন সভাপতি সিরাজুল বাসিত চৌধুরি, সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদ, কোষাধক্ষ্য জামাল উদ্দিন আহমেদ, শাহ ফারুক আহমেদ, ইকবাল হোসেন, মজিবুল হক মনি, মোস্তফা কামাল মিলন, শফি আহমেদ, সৈয়দ রকিব আহমেদ, মোস্তাক চৌধুরী, মাহবুব হোসেন, আব্দুল হান্নান, আনহারুজ্জামান চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, হাফিজ মজির উদ্দিন সাহেব বিলেতে বাংলাদেশী কমিউনিটির জন্য বিভিন্ন ক্ষেত্রে বিরাট অবদান রেখে গেছেন। স্বাধীনতা যুদ্ধে প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসাবে নিরলস কাজ করে গেছেন। তিনি বাংলাদেশ সেন্টারের অন্যতম প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছেন। হাফেজ মজির উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এক সময় বাংলাদেশী কমিউনিটির প্রাণকেন্দ্র ছিল। দল-মত নির্বিশেষে বাঙালির যে কোন আন্দোলন তথা বর্ণ বৈষম্য আন্দোলনে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026