শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষে বেরিয়ে যাওয়ার সময় তার গাড়িতে দূর্ঘটনার শিকার হোন। এ খবর জানিয়েছে বিবিসি।
সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রীর গাড়ি বহরের দিকে এক প্রতিবাদকারী ছুটে আসলে গাড়িটি হঠাৎ ব্রেক করতে বাধ্য হয় এর চালক। এতে প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তা দেয়ার গাড়িটি প্রধানমন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয়। ফলে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িটি পেছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্থ হয়।
এদিকে ১০ নম্বর ডাউনিং স্টীট জানিয়েছে, প্রধানমন্ত্রী বরিস জনসন দূর্ঘটনার সময় গাড়িতে ছিলেন এবং তিনি অক্ষত আছেন।
পুলিশ জানিয়েছে,তারা বিক্ষোভকারীকে আটক করেছে। তাৎক্ষণিক বিপদজনক পরিস্থিতি এড়াতে পুলিশ তড়িৎ পদক্ষেপ নেয়।