শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০২

বিমানের লন্ডন-ঢাকা-সিলেট ফ্লাইট আগামীকাল রোববার থেকে আবার চালু হচ্ছে

বিমানের লন্ডন-ঢাকা-সিলেট ফ্লাইট আগামীকাল রোববার থেকে আবার চালু হচ্ছে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশ হাইকমিশন লন্ডন থেকে ২০ জুন শনিবার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল ২১শে জুন রোববার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবার লন্ডন-ঢাকা-সিলেট ফ্লাইট পূনরায় চালু করছে।

পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত এখন থেকে প্রতি রোববার লন্ডন-ঢাকা-সিলেট রুটে এই ফ্লাইটটি নিয়মিত চলাচল করবে। আগামি ২১ জুন এবং ২৮ জুন ২০২০ ফ্লাইটে ভ্রমণের জন্য আগ্রহী সম্মানিত যাত্রী সাধারণগণকে নিম্নলিখিত ইমেইলে যোগাযোগের সনির্বন্ধ অনুরোধ জানানো যাচ্ছে।

উল্লেখ্য, উপরে বর্ণিত তারিখে ভ্রমণের জন্য আপনার বর্তমান আংশিক ব্যবহৃত টিকেটের অতিরিক্ত কোন অর্থের প্রয়োজন নেই। আপনার হাতে থাকা টিকেটের কপি, পাসপোর্টের biometric page ও NVR page সংযুক্ত করে ইমেইল পাঠিয়ে দিন এই ঠিকানায়: lonrsbg@gmail.com; lonrs@bdbiman.com; lonuu@bdbiman.com.

নতুন টিকেটও ক্রয় করা যাবে ব্যাংক ট্রান্সফার অথবা নগদ পরিশোধের মাধ্যমে। ইমেইল-এর মাধ্যমে আপনার টিকেট পৌঁছে দেয়া হবে। শুধুমাত্র বিমানের অ্যাকাউন্ট-এ অর্থ জমা হবার পরেই টিকেট ইস্যু করা হবে। প্রয়োজনে সময় সল্পতার কারণে বিমান লন্ডন অফিসে নগদে টিকেটের মূল্য পরিশোধ করা যাবে। বিমানের ব্যাংক হিসাব নাম্বার:

Bank account name: Biman Bangladesh Airlines Ltd.

Bank account number: 70024935

Sort code: 60-95-11

Bank’s name: Habib Bank (HBL UK)




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026