বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৪

সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার থেকে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বেশি

সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার থেকে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বেশি

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: অজানা এক বিশেষ শত্রুর সাথে লড়াইয়ে নেমেছে সিলেট। এ যেন এক অন্যরকম লড়াই করোনার সাথে। ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা দ্রুতই বাড়ছে সিলেটে।

সিলেটের সঙ্গে কিছুতেই পেরে উঠতে পারছে না বিভাগের বাকি তিন জেলা। আক্রান্ত কিংবা মৃত্যু, কোনোটিতেই বাকি ৩ জেলা মিলেও সিলেটকে পেছনে ফেলতে পারছে না। যে কারণে আক্রান্ত ও মৃত্যু দু’ক্ষেত্রেই সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারকে ছাড়িয়ে গেছে সিলেট। যা সিলেটের জন্য এক রকম দু:সংবাদই।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার এই তিন জেলায় আজ পর্যন্ত করোনাক্রান্ত হয়েছেন ১৩৯৫ জন। আর শুধু সিলেট জেলায়ই আছেন ১৭৬৮ জন করোনা রোগী। বিভাগের অন্য তিন জেলার ১৩৯৫ জনের মধ্যে সুনামগঞ্জে ৭৮৮, হবিগঞ্জে ৩৪২ ও মৌলভীবাজার জেলায় ২৬৫ জন পজেটিভ।

এদিকে, প্রাণব্যাধি করোনায় মৃত্যুর দিক দিয়ে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার এই তিন জেলার চাইতে ৩ গুণ এগিয়ে আছে সিলেট। একা সিলেটেই এ পর্যন্ত করোনা কেড়ে নিয়েছে ৪৫ জনের প্রাণ। আর বাকি তিন জেলায় ৪ জন করে মোট ১২ জন এ পর্যন্ত করোনায় মারা গেছেন।

সিলেট অঞ্চলে করোনার প্রাদুর্ভাবের শুরুর দিকে হবিগঞ্জ ও সুনামগঞ্জে রোগী বেশি থাকলেও সিলেট জেলায় কম ছিলো। তবে গত এক মাসের অধিক সময় ধরে সিলেটে হুহু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026