শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৩

করোনা আক্রান্তদের জন্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের কনসেন্টেরেটর প্রদান

করোনা আক্রান্তদের জন্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের কনসেন্টেরেটর প্রদান

লন্ডন ২৪ জুন: করোনা মহামারির কঠিন সময়ের মুখোমুখি বাংলাদেশ। প্রতিদিনই বাড়ছে রোগী। কোভিড চিকিৎসায় হচ্ছে নতুন নতুন হাসপাতাল। রোগীর সংখ্যা বাড়ছে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার-নার্সদের। এ অবস্থায় জাlলালাবাদ অ্যাসোসিয়েশন ও সিলেট কিডনি ফাউন্ডেশন করোনার সময়কালে মানুষের পাশে দাঁড়াতে একটি অনন্য উদ্যোগ নিয়েছে।

করোনার রোগীদের চিকিৎসা করার কাজ চলছে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা এগিয়ে আসছেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এর কার্যক্রম পরিচালিত জালালাবাদ অ্যাসোসিয়েশনের সকল সদস্য এই উদ্যোগের সাথে সংহতি প্রকাশ করেছেন।

বিভিন্নভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে রোগীদের অক্সিজেন সহায়তা দেওয়ার জন্য অক্সিজেনের কেন্দ্রীকের ঘাটতি রয়েছে। কিডনি ফাউন্ডেশনে অনেকেই তাদের বাবা-মা এবং আত্মীয়দের পাশাপাশি জালালাবাদ অ্যাসোসিয়েশনের সদস্যদের নামে সিলিন্ডার দান করছেন। অক্সিজেন কনসেন্টেরেটর পরবর্তী সময় সিলেট কিডনি ফাউন্ডেশনে সংরক্ষণ করা হবে। করোনায় এই মহামারী চলাকালীন এই মুল্যমান অনুদান কোনও রোগীর জীবন বাঁচাতে বিশাল ভূমিকা নেবে।

জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব এর মাধ্যমে ইতিমধ্যে ১০টি পিসি অক্সিজেন কনসেন্টেরেটর ব্যবস্থা করেছেন এবং এ ব্যাপারে জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাথে সহযোগিতা করেছে ‘GOOD DEEDS Global Charity’ নামে একটি সংগঠন।

করোনা মহামারির এই কঠিন সময়ে দেশের মানুষর পাশে দাঁড়ানোর জন্য বিশেষ অনুরোধ করছেন জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব। তিনি আরো বলেন, সবার সহযোগিতা পেলে আরো ব্যাপক আকারে সাহায্য প্রদান করা যাবে।

-সংবাদ বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026