শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭

লন্ডনের বিলবোর্ডে বাংলাদেশিদের গর্ব ডাক্তার ফারজানা হোসেইন

লন্ডনের বিলবোর্ডে বাংলাদেশিদের গর্ব ডাক্তার ফারজানা হোসেইন

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এনএইচএস এর ডাক্তার বাংলাদেশি বংশোদ্ভূত ফারজানা হোসেইন ২০১৯ সালে দেশটির অন্যতম বর্ষসেরা চিকিৎসক নির্বাচিত হয়েছিলেন।

যুক্তরাজ্যে স্বাস্থ্য বিভাগের (ন্যাশনাল হেলথ সার্ভিস-এনএইচএস) উদ্যোগে টানানো এক বিলবোর্ডে স্থান করে নিয়েছেন তিনি। এনএইচএস-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাজ্যের সাটারস্টক.কম প্রকাশিত একটি ছবিতে দেখা যায় দেশটির রাজধানী লন্ডনের বিখ্যাত পিকাডেলি সার্কাসের সামনে তাকে নিয়ে টানানো এক বিলবোর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ডা. ফারজানা হোসেইন।

আগামীকাল রবিবার এনএইসএস-এর বর্ষপূর্তি অনুষ্ঠান। একে সামনে রেখেই নিজেদের ১২ জন স্বাস্থ্যকর্মীকে নিয়ে বিলবোর্ড বানিয়েছে ইংল্যান্ডের স্বাস্থ্যবিভাগ। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ সেখানে অন্যদের সঙ্গে স্থান করে নিয়েছেন ফারজানা।

যুক্তরাজ্যের স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১৮ বছর ধরে পূর্ব লন্ডনে চিকিৎসা পেশায় নিয়োজিত আছেন ডা. ফারজানা হোসেইন। তার বাবা ১৯৭০ সালে বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান) থেকে সেখানে পাড়ি জমান। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সামনের কাতারে থেকে কাজ করেছেন তিনি। গত কয়েকমাস ধরে অনলাইনে স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি তিনি টিকা দেওয়ার ক্লিনিকগুলোতে ঘুরে ঘুরে স্বাস্থ্যসেবা দিয়েছেন।

জানা যায়, পূর্ব লন্ডনের নিউহ্যামে বসবাসকারী ফারজানা হুসেইন গত ১৮ বছর ধরে স্থানীয় পর্যায়ে এই খেতাব পেয়ে আসছিলেন। এবার তিনি জাতীয় পর্যায়ে ‘জিপি’ মনোনীত হলেন। ফারজানা গত ৩ বছরে তিনি নিউহ্যামের স্থানীয় চিকিৎসা কমিটিতে ছিলেন। সেই সঙ্গে নিউহ্যামের ‘জেনাারেল প্র‍্যাকটিস ফেডারেশন’ এর বোর্ড ডিরেক্টর। এছাড়া ফারজানা হুসেইন যুক্তরাজ্যের ‘এনএপিসি’-র কাউন্সিল সদস্য। সম্প্রতি তিনি প্রাথমিক কেয়ার নেটওয়ার্কের জন্য একজন ক্লিনিকাল পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026