সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩০

মোহাম্মদ আবদুল হক: এক দেশপ্রেমিক জননেতার জীবনালেখ্য

মোহাম্মদ আবদুল হক: এক দেশপ্রেমিক জননেতার জীবনালেখ্য

উনিশ শতকের ত্রিশ দশকের সময়কালটা ব্রিটিশ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে সমগ্র ভারতবর্ষ। একটি পরিব্যপ্ত, একত্রিভূত বিভিন্ন জাতীয় এবং আঞ্চলিক আন্দোলনে ঔপনিবেশিক কর্তৃত্বের তখন ডুবুডুবু অবস্থা। এ আন্দোলন অহিংস ও বৈপ্লবিক উভয় দর্শনের প্রচেষ্টায় ভারতীয় রাজনৈতিক সংগঠনের মাধ্যমে প্রভাব বিস্তার করেছিল। অহিংস অসহযোগ আন্দোলনের সময়কালে মোহাম্মদ আবদুল হক (১৯৩৪-১৯৭১) এর জন্ম। তৎকালীণ এ উপমহাদেশের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায়এসময়কালে এখানকার মানুষের সামাজিক রাজনৈতিক জীবনে যুগান্তকারী পরিবর্তন সূচিত হয়েছিল এবং দুশ’ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতবর্ষ মুক্ত হওয়ার দ্বার উন্মচিত হয়েছিল। এছাড়া এ সময়কালে পূর্ববাংলা ও পশ্চিমবাংলা এ বৃহৎ আঞ্চলিক ভাগে বিভক্ত হয়ে পড়ে এবং অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনায় বৈপ্লবিক কর্মসূচি গ্রহণ করা হয়। বিশেষ করে কৃষককে জমির একচ্ছত্র মালিকানা দিয়ে জমিদারী প্রথার বিলুপ,খাজনার হার হ্রাস, কৃষক সম্পদ্রায়ের ঋণ মওকুফের মাধ্যমে মহাজন শ্রেণির শৃৃঙ্খল থেকে তাদের মুক্তিদান, কৃষকের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ, দেশব্যাপি খাল খননের মাধ্যমে সেচ সুবিধা সৃষ্টি, সর্বগ্রাসী কচুরিপনা পরিষ্কার করে নৌ-চলাচল সচল করা, বিনা বেতনে প্রাথমিক শিক্ষা চালু ইত্যাদি অন্তর্ভুক্ত করে গ্রামীণ সমাজের নেতা শেরে বাংলা একে ফজলুল হক অভূত পূর্ব সাড়া জাগিয়ে ছিলেন।

বলাবাহুল্য যে, ব্রিটিশ সামাজ্য পতনের সূচনাপটে কংগ্রেস এবং মুসলিম লীগ নেতৃত্ব দিয়েছে। ১৯৪০ সালে শেরে বাংলা একে ফজলুল হক স¦তন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লাহোর প্রস্তাব উত্থাপন করেন। একটি রাজনৈতিক মতবিরোধের মধ্য দিয়ে ১৯৪৭ সালে ভারত-পাকিস্তানের সৃষ্টি হয়। ঐতিহাসিক ওই কালপর্বে মোহাম্মদ আবদুল হক সবে মাত্র কৈশোরে উপনীত হয়েছেন। সে সময়টাকে ধারণ করেই তিনি বেড়ে ওঠেছেন এবং একই সঙ্গে পরিবর্তমান প্রেক্ষাপটের আবহে রাজনৈতিক-সামাজিক চেতনাবোধের জাগৃতি ঘটে।

মোহাম্মদ আবদুল হক ছিলেন ভাটি বাংলার এক রাজনৈতিক পুরোধা এবং সংগ্রামী এক জননেতা। ভাষা আন্দোলন থেকে শুরু করে স¦াধিকার আন্দোলন তথা সুনামগঞ্জের শিক্ষাÑসাহিত্য ও সাংস্কৃতিক প্রতিটি সংগ্রামের সঙ্গে ছিলেন সম্পৃক্ত। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী এবং মুক্তিযুদ্ধকালীন ৫নম্বর সেক্টরের বেসামরিক উপদেষ্টা। কেবল মুক্তিযুদ্ধই নয় তৎপূর্ববর্তী বাঙালি জাতির স্বাধিকারের প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছিলেন অগ্রপথিক। দেশ ও জাতির সঙ্কটময় মুহুর্তে আবির্ভুত হয়েছেন অকোতভয় সৈনিকের ন্যায়। ১৯৭০ সালে জাতীয় পরিষদ নির্বাচনে ছাতক-দোয়ারাবাজার, কোম্পানিগঞ্জ ও জগন্নাথপুর এলাকা থেকে বিপুল ভোটে এমএনএ নির্বাচিত হয়ে সেকালে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, জনগণের প্রতি অকৃত্রিম ভালবাসা এবং রাজনৈতিক প্রজ্ঞা ও দুরদর্শিতার জন্য তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করতে সক্ষম হয়েছিলেন।

বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাঁর আহবানে সাড়া দিয়ে এদেশের সর্বস্তরের মানুষ ১৯৭১ সালে পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং দীর্ঘ নয়টি মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশের স¦াধীনতা ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। বোধ করি এমন এক মহান নেতার সান্নিধ্য পাওয়া চাট্রিখানি কথা নয়। আবদুল হক এই মহান নেতার সহচার্য পেয়েছিলেন নিজের অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞাগুণেই।

জননেতা আবদুল হক এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবন অতিবাহিত করে গেছেন। ছিলেন ভাটি বাংলার কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের পরম বন্ধু। জীবদ্দশায় সর্বশ্রেণিপেশার মানুষের অকৃত্রিম ভালবাসায় সিক্ত হয়েছেন। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানসহ দীর্ঘ নয়টি মাস জাতির সঙ্কটময় মুহুর্তে নিবেদিতপ্রাণ এক জননেতা হিসেবে দেশ-স¦াধীনের পূর্ব পর্যন্ত মুক্তিযোদ্ধাদের দিক-নির্দেশনা দিয়েছেন। মুক্তিরসংগ্রামে তাঁর বীরত্বগাঁথা, গৌরবোজ্জল অবদান রয়েছে।

বরেণ্য রাজনীতিবিদ প্রয়াত জননেতা সুরঞ্জিত সেন গুপ্ত এর ভাষায়‘মোহাম্মদ আবদুল হক এতদাঞ্চলে সাধারণ মানুষের নেতা হিসেবে সাধারণের মাঝেই মিশে গিয়েছিলেন। সারা জীবন তিনি মানুষের কাছাকাছি থেকেছেন। তাদের সমস্যাগুলো হৃদয় দিয়ে অনুভব করেছেন। তাঁর দরদি মন বীরত্বগাথা আর সাহসিকতা, বিশেষ করে সকলের তরে সর্বস্ব বিলিয়ে দেয়ার মানসিকতা তাঁকে করে তুলেছিল সাধারণের অতি আপনজন। মুক্তিযুদ্ধকালীন তাঁর অনবদ্য বীরত্বপূর্ণ ভুমিকা তাঁকে করেছে মহিয়ান। একাত্তরে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ তাঁকে তাদের সাথে যোগ দেয়ার জন্য অনুরোধ করলেও তিনি সবিনয়ে তা প্রত্যাখান করেন। সে সময়ে দিব্যি জানিয়ে দেন-হাজার হাজার ছিন্নমূল দেশত্যাঁগী মানুষ এবং মুক্তিযোদ্ধাদের যুদ্ধের ময়দানে শত্রুর মুখোমুখি রেখে তিনি চলে যেতে পারেন না। মরতে হয় মরবেন তবুও মুক্তিসেনাদের ছেড়ে যাবেন না। স¦দেশ, স¦-জাতির প্রতি প্রগাঢ় ভালবাসা মমত্ববোধের কাছে তুচ্ছ ছিল তাঁর জীবনের মূল্য। যে কারণে ১৯৭১য়ে তিনি যুদ্ধের ময়দান ছেড়ে যাননি। দেশ-স¦াধীনের পূর্বমুহুর্ত পর্যন্ত শরণার্থী শিবিরে থেকেছেন, আগলে রেখেছেন সহযোদ্ধাদের। খেয়ে না খেয়ে দিন-রাত কাটিয়েছেন যুদ্ধ ময়দানে। সে সময়ে সরকারের উচ্চপদস্থ কর্তাব্যক্তি হয়েও বাড়তি কোনো সুযোগ-সুবিধা নেননি। মুক্তিযুদ্ধে বেসামরিক উপদেষ্টার আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে বিরামহীন ছুটে গেছেন মুক্তিযোদ্ধাদের সঙ্গে। যখনই মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের সমস্যা পতিত হতে দেখেছেন তখনই তিনি অভিভাবকের ন্যায় ছুটে গেছেন। সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করেছেন।’

জননেতা আবদুল হকের জীবনচরিত থেকে উঠে আসেদেশ স¦াধীনের চার দশক পেরিয়ে গেলেও জননেতা আবদুল হকের অবদানের প্রতি কৃতজ্ঞতাবোধ ছিল প্রশ্নাতীত। কাল পরিক্রমায় যখন মুক্তিযুদ্ধ থেকেই ক্রমেই দূরে সরে যাওয়ার চেষ্টা করা হয় এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রাপ্ত অর্জনকে মূল্যহীন করে দেয়ার প্রবণতা শুরু হয় তখন গণমানুষের এই নেতার অবদানের কথাও ভুলে যায় সমকালীন রাজনৈতিক বেত্তারা। মুক্তিযুদ্ধের পরবর্তী এতদাঞ্চলে তাঁর রাজনৈতিক মূল্যায়ন ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা নিয়ে কোনো আচার অনুষ্ঠান কিংবা তাঁর স্মৃতি সংরক্ষণে তেমন কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি। বাংলাদেশের স¦াধীনতা সংগ্রামে নেতৃত্ব দান কারী সংগঠনের পরবর্তী চলমান কর্মকান্ডেও জননেতা আবদুল হকের নামটিও যেন উপেক্ষিত হয়ে পড়ে। নতুন প্রজন্মের কাছে তার গৌরবগাঁথা, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অতীত নেতৃত্ব ও মহৎ অর্জনের ইতিহাস অজানাই থেকে যায়। সঙ্গতঃ কারণেই মহান স¦াধীনতা সংগ্রামের প্রায় অর্ধশত বছরে ওই সংগ্রামী জননেতার জীবনালেখ্য তুলে ধরার চেষ্টা করছি। এ নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কেবল একটি নিবন্ধেই যথেষ্ট নয়। সংগ্রামী ওই মানুষের জীবন চরিত ঘিরে স¦তন্ত্র গ্রন্থ রচনার কাজও প্রায় শেষ করেছি। সেখানে বিস্তরভাবে তাঁর জীবন ও কর্ম এবং গৌরবগাঁথা-সংগ্রামের কথা লিপিবদ্ধ করতে সর্বাত্মক চেষ্টা করবো।
শৈশবে বেড়ে ওঠা

সুনামগঞ্জ জেলাধীন ছাতকের দক্ষিণাঞ্চলের অজপাড়া ভাতগাঁও গ্রামের আবহে বেড়ে ওঠেছেন মোহাম্মদ আবদুল হক। তাঁর শৈশব ও কৈশোরের দুরন্ত সময়টা কেটেছে গাঁও-গেরামের প্রকৃতির মধ্যেই। তবে তাঁর শৈশব-কৈশোরের বেড়ে ওঠা নিয়ে তেমন কিছু জানতে না পারলেও বোধকরি সে থেকেই তিনি ছিলেন স¦াপ্নিক ও ব্রতচারী স¦ভাবের। এ কারণেই কৈশোর পেরিয়ে হয়ে ওঠেন রাজনৈতিক সচেতন এক প্রাণবন্ত মানুষ। বস্তুতপক্ষে সংগ্রামী এক জননেতা।

তিনি এমএনএ আবদুল হক নামেই যথেষ্ট প্রখ্যাত। তৎকালীন সুনামগঞ্জ মহকুমার ছাতক থানার এক নিভৃতপল্লী ভাতগাঁও গ্রামে ১৯৩৪ সালে (মতান্তরে ১৯৩০) তাঁর জন্ম। আবদুল হকের বাবা মওলানা আবদুল ওয়াহিদ ছিলেন ভারতের বিখ্যাত ইসলামি বিদাপীঠ দারুল উলুম দেওবন্দ এর উচ্চতর ডিগ্রীধারী আলেম। স¦াভাবিকভাবে তিনিও এই ভাব ধারায় শিক্ষা অর্জন করার কথা। কিন্তু তিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে প্রগতিশীল চেতনার রাজনীতির সাথে অকোতভয় ভাবে সম্পৃক্ত থেকে কালপরিক্রমায় এই অঞ্চলের একজন জননেতা হয়ে ওঠেছিলেন। তিনি তৎকালেই প্রাচ্যের অক্সফোর্ড নামে খাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্য অনার্স-মাস্টার্স এবং পরবর্তী এলএলবি ডিগ্রি অজর্ন করেন। সে কালেই তিনি বুঝতে সক্ষম হয়েছিলেন যে-পরিবার সমাজ দেশ ও জাতির জন্য কিছু করতে হলে উচ্চ শিক্ষার বিকল্প নেই। তাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে প্রগতিশীল রাজনীতির ধারক ছাত্র ইউনিয়নের সাথে সম্পৃক্ত থেকে তিনি বাঙালির অধিকার আদায়ের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নিজেকে জড়িয়ে রাখেন। তাঁর এ রাজনৈতিক প্রজ্ঞার বহিঃপ্রকাশ ঘটে ১৯৭১ সালে। মহান মুক্তিযুদ্ধে তাঁর অসাধারণ নেতৃত্ব এবং দূরদর্শীতার কারণেই আমাদের সুনামগঞ্জ অঞ্চল দখলদার মুক্ত হয়েছিল।

শিক্ষায় ব্রতী
যতটুকু জানা যায় তা হলো, বাল্যকাল থেকে তিনি লেখাপড়ার প্রতি গভীর মনযোগী ছিলেন। জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হতে প্রাইমারী পর্যায়ে বৃত্তিলাভ করেন এবং এখান থেকে কৃতিত্বের সাথে প্রাথমিক শিক্ষা সমাপন করেন। পরে শিক্ষার জন্য চলে যান সুনামগঞ্জ শহরে। সেখানকার জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি লাভসহ-১৯৫১ সালে প্রথম বিভাগে মেট্রিকুলেশন এবং পরে সুনামগঞ্জ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উর্ত্তীর্ণ হন। পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও এলএলবি ডিগ্রি লাভ করেন। এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিম উল্লাহ হলের জিএস নির্বাচিত হন। লেখাপড়া শেষ করে ১৯৬৮ সাল পর্যন্ত ঢাকার ওয়েস্ট অ্যান্ড হাইস্কুলে কয়েক বছর শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি ঢাকায় আইন পেশায় মনোনিবেশ করেন।

ভাষা আন্দোলনে নেতৃত্ব
১৯৪৭ সালে দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্তির মধ্যে দিয়ে পূর্ববাংলা পাকিস্তান রাষ্ট্রের অংশ হিসেবে পরিগণিত হয়। কিন্তু পরিতাপের বিষয় যে, পাকিস্তানের অভ্যূদয়ের শুরু থেকেই শাসক গোষ্ঠী বাঙালির অস্থিত্বের ওপর আঘাত হানে। ১৯৪৮ সালে ঢাকার রেসকোর্স ময়দানের জনসভা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ছাত্ররা উভয় স্থানে তাৎক্ষনিকভাবে জিন্নাহর এ ঘোষণার প্রতিবাদ জানায়। তৎপরবর্তী সময়ে ছাত্রসমাজের এ প্রতিবাদের ধারাবাহিকতায় আমাদের মাতৃভাষা ‘বাংলার’ মর্যাদা ও মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের দাবিতে দেশব্যাপি আন্দোলন ছড়িয়ে পড়ে। পূর্বপাকিস্তান থেকে দাবি ওঠে, বাংলাকেও অন্যতম রাষ্ট্র ভাষা করতে হবে। কিন্তু পাকিস্তানের কেন্দ্রিয় সরকার বাংলা ভাষার এ দাবিকে সম্পূর্ণ রূপে উপেক্ষা করে। এতে পূর্ব বাংলার ছাত্র ও বুদ্ধিজীবি মহল ক্ষুব্দ হন এবং ভাষার ব্যাপারে তাঁরা একটি চূড়ান্ত দাবীনামা উত্থাপন করে। দাবিটি ছিল পূর্বপাকিস্তানে শিক্ষা ও সরকারি কার্যাদি পরিচালনার মাধ্যম হবে বাংলা এবং কেন্দ্রিয় সরকার পর্যায়ে পাকিস্তানি রাষ্ট্র ভাষা হবে বাংলা ও উর্দু। এ দাবীকে সামনে রেখে অধ্যাপক আবুল কাশেমের (১৯২০-১৯৯১) নেতৃত্বে সর্বপ্রথম আন্দোলন সংগঠিত করে ‘তমুদ্দুন মজলিস’। ক্রমান্বয়ে অনেক অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সংগঠন এই আন্দোলনে যোগ দেয় এবং এক সময় তা গণআন্দোলনের রুপ নেয়।

১৯৪৮ সালের পরবর্তী সময়ে পূর্ব বাংলায় মাতৃভাষা রক্ষার দাবিতে সর্বত্র এ আন্দোলন ছড়িয়ে পড়লে তৎকালে ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সুনামগঞ্জের আরেক কীর্তিমান পুরুষ প্রখ্যাত দার্শনিক, ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক ও জাতীয় অধ্যপক দেওয়ান মোহাম্মদ আজরফ (১৯০৬-১৯৯৯)। মোহাম্মদ আবদুল হক তখন পূর্বপাকিস্তান ছাত্র ইউনিয়নের একজন দক্ষ সংগঠক এবং তুখোড় ছাত্রনেতা ছিলেন। ছাত্র থাকাবস্থায় ১৯৪৮ সাল থেকে তিনিও রাষ্ট্রভাষা আন্দোলনে সক্রিয় থেকে ১৯৫২ সালে সুনামগঞ্জে ভাষা আন্দোলনের নেতৃত্ব এবং এই অঞ্চলে রাষ্ট্রভাষা আন্দোলনকে আরো ত্বরান্বিত এবং বেগবান করেন। ১৯৫২ সালে সুনামগঞ্জের ছাত্রসমাজকে সংগঠিত করে ভাষা আন্দোলনে আবদুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের একজন সক্রিয় কর্মী হিসেবে তিনি কাজ করেছেন। পাকিস্তানি শাসক-শোষকদের বিরুদ্ধে আন্দোরন সংগ্রামে নেতৃত্ব দেয়ায় ১৯৫৫ সালে তিনি গ্রেফতার হন এবং দীর্ঘ ১৪ মাস কারাভোগ করেন।

রাজনীতির ময়দানে বলীয়ান
স্কুলজীবন থেকেই মোহাম্মদ আবদুল হক ছিলেন রাজনীতি সচেতন। ১৯৪৮ সাল থেকে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে অকোতভয় ভাবে জড়িত ছিলেন। পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিমলীগ সরকারের পতন ঘটাতে পূর্বপাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি ও নেজামী ইসলাম পার্টি মিলে যুক্তফ্রন্ট নামক একটি নির্বাচনী আতাত গড়ে তোলা হয়। ইতোপূর্বে ১৯৫২ সালে সেপটেম্বর মাসে মুসলিম লীগ সরকার বিরোধী একটা রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে ‘যুবলীগ’ সকল বিরোধী দলের ঐক্য গড়ে তোলার উদ্যেগ গ্রহণ করে। শুরুতেই গণতান্ত্রিক দল ও আওয়ামীলীগ ওই উদ্যোগকে স্বাগত জানিয়ে পূর্বপাকিস্তান ছাত্র ইউনিয়ন ও পূর্বপাকিস্তান ছাত্রলীগের নেতৃবৃন্দও মুসলিমলীগ বিরোধী জোট গঠন করতে প্রচারাভিযান চালায়। মোহাম্মদ আবদুল হক তখন সুনামগঞ্জ কলেজের ছাত্র ও প্রগতিশীল ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের অগ্রভাগের তুখোড় এক নেতা। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনে সুনামগঞ্জে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তৎকালেই কেন্দ্রীয় রাজনীতি সংশ্লিষ্টদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। বিশেষ করে- ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং হকভাসানী, সোহরাওয়ার্দী কর্তৃক গঠিত যুক্তফ্রন্ট্রের প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখে তিনি নির্বাচনী মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেন। তৎকালে ছাতক দোয়ারাবাজার, কোম্পানীগঞ্জ-জগন্নাথপুর নির্বাচনী এলাকায় যুক্তফ্রন্টের মনোনীত প্রার্থী ছিলেন মওলানা ফজলুল করিম (ছাতক-মুক্তিরগাঁও) যুক্তফ্রন্টের নির্বাচনকালীন স্থানীয়ভাবে মোহাম্মদ আবদুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সে সময়ে তিনি রাজনৈতিক মহলে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হন।

১৯৬৬ সালের ৬ দফা দাবিকে কেন্দ্র করে বাঙালি জাতির স্বায়ত্তশাসনের আন্দোলন জোরদার করা হলে আবদুল হক এই আন্দোলনের সূচনা থেকেই সক্রিয়ভাবে জড়িত হন। ১৯৬৬ এর ৭ই জুন ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপি তীব্র আন্দোলনের সূচনা হলে এই দিনে আওয়ামীলীগের হরতাল পালনকালে টঙ্গি, ঢাকা, নারায়নগঞ্জে পুলিশ ও ইপিআরের গুলিতে মনুমিয়া, শফি, শামসুল হক সহ ১১ জন বাঙালি শহীদ হন। বাংলাদেশের জন্য এই আন্দোলন এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে, একে ‘বাঙালির মুক্তির সনদ’ও বলা হয়। মোহাম্মদ আবদুল হক এ আন্দোলনে সুনামগঞ্জে সংগঠকের ভূমিকায় আবির্ভূত হয়েছিলেন।

১৯৬৯ সালে স্বায়ত্তশাসনের দাবিতে পূর্বপাকিস্তানে সরকার বিরোধী বিক্ষোভ প্রবল আকার ধারণ করে এবং একই সালের ৪ঠা জানুয়ারি সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদ তাঁদের ঐতিহাসিক ১১দফা কর্মসূচি পেশ করেন। দেশব্যাপি ছাত্রদের এ আন্দোলনের গণজোয়ারে গণঅভ্যূত্থানের রুপ নেয়। মোহাম্মদ আবদুল হক ৬৯ এর আন্দোলনেও রাজপথে ছিলেন সক্রিয়। গণঅভূত্থানের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্রমূলক মামলা থেকে মুক্তি লাভের পর তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি আওয়ামীলীগে যোগ দেন। স্থানীয় রাজনীতিক মদরিছ আলী চৌধুরী (ঠখাই মিয়া), শামসু মিয়া চৌধুরী (এমপিএ) প্রমুখদের নিয়ে তিনি ছাতক থানায় আওয়ামীলীগের সাংগঠনিক ভিত্তি রচনা করেন।

সামরিক শাসন এবং পাকিস্তানিদের গণতন্ত্র বিরোধী অপশাসনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের পথ বেয়ে আসে ১৯৭০ এর নির্বাচন। প্রেসিডেন্ট আইয়ুব খান আন্দোলনের মুখে পদত্যাগ করে জেনারেল এহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। তৎকালে আইয়ুব বিরোধী আন্দোলন ছিল গণতন্ত্র উদ্ধারের আন্দোলন। এ আন্দোলনে শাসকগোষ্ঠী মেনে নেয় যে, রক্তচক্ষু দেখিয়ে হত্যা নির্যাতনের মাধ্যমে এদেশের মানুষকে দমিয়ে রাখা যাবেনা। এই বাস্তবতায় পাকিস্তানে সাধারণ নির্বাচন ঘোষণা করা হয়। ৭০ এর জাতীয় পরিষদ নির্বাচনে মোহাম্মদ আবদুল হক ছাতক, দোয়ারাবাজার, কোম্পানীগঞ্জ, জগন্নাথপুর এলাকা থেকে আওয়ামীলীগের মনোয়ন পান এবং বিপুল ভোটে তিনি পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) নির্বাচিত হন।

১৯৭১ সালের ২৬ মার্চ কালরাতে দেওয়ান ওবায়দুর রাজার বাড়িতে সুনামগঞ্জের প্রথম সারির নেতাদের সাথে বৈঠকে মিলিত হন মোহাম্মদ আবদুল হক। পরের দিন ২৭ মার্চ দেওয়ান ওবায়দুর রাজাকে আহবায়ক করে গঠিত হয় ১৩ সদস্য বিশিষ্ট সর্বদলীয় স্বাধীনবাংলা পরিষদ। এ পরিষদে প্রথম সদস্য ছিলেন বাংলার আরেক ক্ষণজন্মা পুরুষ কিংবদন্তি রাজনীতিবিদ জননেতা আব্দুস সামাদ আজাদ। দ্বিতীয় সদস্য ছিলেন মোহাম্মদ আবদুল হক। এ ছাড়া সুরঞ্জিত সেনগুপ্ত, অ্যাডভোকেট আবদুর রইছ, আবদুজ জহুর, সামসু মিয়া চৌধুরী, আওয়ামীলীলীগ নেতা হোসেন বখত, ন্যাপ নেতা আলী ইউনুছ, আবদুল কদ্দুছ ও আলফাত উদ্দিন আহমদ স¦াধীনবাংলা পরিষদের সদস্য ছিলেন।

কর্ম জীবনেও সংগ্রামী
মোহাম্মদ আবদুল হক রাজনৈতিক পরিমন্ডলে সোচ্চার থাকায় তাঁর কর্মজীবনের ব্যাপ্তিটা বেশি দিন হয়নি। তিনি কর্মজীবন শুরু করেন আনুমানিক ষাটের দশকের মাঝামাঝি সময়ে। কর্মজীবনে পদার্পন করেও তাঁকে সংগ্রাম করতে হয়েছে। প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সমাপনের পর তিনি বেশ কিছু দিন শিক্ষকতার পেশায় নিয়োজিত হন। ঢাকার ওয়েস্ট এন্ড হাইস্কুলে শিক্ষকতা করেন এবং মানুষগড়ার কারিগর শিক্ষক হিসেবে তৎকালেই বেশ সুনাম অর্জন করেন। ১৯৬৭ সালে শিক্ষকতা ছেড়ে ঢাকা জজ আদালতে আইনপেশায় মনোনিবেশ করেন এবং রাজনীতির পাশাপাশি তিনি আইনপেশায়ও অভুতপূর্ব সুনাম কুঁড়াতে সক্ষম হন। মোহাম্মদ আবদুল হক ১৯৬৭ সাল পরবর্তী সময়ে দেশের সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক আন্দোলন সংগ্রামের কারণে এক সময়ে কর্মজীবন ত্যাগ করেন। পরবর্তীতে তিনি গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে সক্রিয় হয়ে পড়েন এবং বাঙালির স¦াধিকার আন্দোলনে রাজপথে অকোতভয় সৈনিকের ন্যায় আবির্ভূত হন।
মুক্তিযুদ্ধে নেতৃত্বদান

ইতিহাস সাক্ষী ১৯৭০ এর নির্বাচনে আওয়ামীলীগ একক সংখ্যাগরিষ্টতা অর্জন করলেও ক্ষমতাসীন হতে না পারায় বিশেষ করে তৎকালে পাকিস্তানের সামরিক প্রেসিডেন্ট ইয়াহইয়া ক্ষমতা হস্তান্তরে গড়িমশি করায় বাঙালি সচেতন ছাত্র-জনতা বুঝতে পারলেন এদের সাথে আর থাকা যায়না। যুদ্ধই এখন অনিবার্য, যুদ্ধ বিনা বাঙালি জাতির গতি নাই। তখন আনুষ্ঠানিক ঘোষণা ছিল কেবলমাত্র সময়ের ব্যাপার। ১৯৭১ সালের ৭ই মার্চ বাঙালির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহবান জানিয়ে দেশব্যাপি অসহযোগ আন্দোলনের ডাক দিলেন। পূর্বপাকিস্তান জুড়েই অসহযোগ আন্দোলন শুরু হলে তৎকালীন সুনামগঞ্জ মহকুমায় অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন এমএনএ আবদুল হক। বলতে দ্বিধা নেই তিনি ১৯৭১ সালে বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে অসহযোগ আন্দোলনের আপোসহীন ভুমিকায় আত্মনিয়োগ করেন ।

২৫ শে মার্চ রাতে ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালি জাতির ওপর অতর্কিতে হামলে পড়ে পাকিস্তানি হয়েনারা। ‘অপারেশন সার্চ লাইট’ নামে বাংলাদেশে সংঘটিত হয় তাবৎ ইতিহাসের সবচেয়ে বড়ো জঘন্যতম গণহত্যা। মানব সভ্যতার এ নিষ্ঠুরতম ঘটনার প্রতিবাদে গোটা জাতি রাজপথে নেমে এসে হায়েনাদের প্রতিরোধে বদ্ধপরিকর হন। সারা দেশটাই যেন হয়ে ওঠে রণময়দান। বাংলাদেশের অপরাপর সকল এলাকার ন্যায় উত্তর-পূর্ব কোণের প্রান্তিক জেলা সুনামগঞ্জ থেকে গড়ে ওঠা প্রবল প্রতিরোধের নেতৃত্ব দিতে মোহাম্মদ আবদুল হক আত্মনিয়োগ করেন এবং মুক্তিযুদ্ধের সূচনালগ্নে কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন। ২৬ শে মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলে তিনি মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার দায়িত্ব নেন এবং সে-সময়ে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে ২৮ এপ্রিল পর্যন্ত তিনি সুনামগঞ্জ জেলার প্রবেশমুখের উপজেলা ছাতককের বিস্তৃর্ণ এলাকা হানাদার মুক্ত রাখতে সক্ষম হন।

তাঁর সহযোদ্ধাদের ভাষায়১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ সংগঠনের কাজে তাঁকে বেসামরিক উপদেষ্টা নিয়োগ করা হয়। মুক্তিযুদ্ধ সংগঠনের কাজে আবদুল হকের ভুমিকা ছিল অত্যন্ত ব্যাপক ও তাৎপর্যপূর্ণ। সুনামগঞ্জ জেলায় দেশপ্রেমিক জনতাকে উদ্বুদ্ধ করে প্রশিক্ষণ গ্রহণ ও যুদ্ধে অংশ নেয়ার ক্ষেত্রে তাঁর পরিকল্পণা কার্যক্রম ছিল অত্যন্ত ফলপ্রসু ও কার্যকর।

জননেতার জীবনাবসান
জননেতা মোহাম্মদ আবদুল হকের সুযোগ্য নেতৃত্বে ৫ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে দখলদারদের বিরুদ্ধে লড়াই করেছেন। তাঁর বলিষ্ট নেতৃত্বের ফলে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালের ৭ই ডিসেম্বর শত্রুমুক্ত হয় সুনামগঞ্জসহ ছাতক-দোয়ারাবাজারের বিস্তৃর্ণ এলাকা। আর ১৬ ডিসেম্বর বাঙালি জাতি মুক্তিযুদ্ধের চুড়ান্ত বিজয় অর্জন করে এবং পূর্ন হয় বাঙালির স¦প্নসাধ। প্রতিষ্ঠিত হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

মহান মুক্তিযুুদ্ধের চুড়ান্ত বিজয়ের ২ দিন পর ১৯ ডিসেম্বর স¦াধীন বাংলা সরকার কর্তৃক নিযুক্ত উত্তর পূর্বাঞ্চলীয় জোনের প্রশাসক দেওয়ান ফরিদ গাজীর সভাপতিত্বে সিলেট রেজিষ্ট্রারি মাঠে বিশাল জনসভার বক্তৃতা করেন মোহাম্মদ আবদুল হক। তাঁকে সুনামগঞ্জ মহকুমার প্রশাসকের দায়িত্ব গ্রহণের নির্দেশ দেন দেওয়ান ফরিদ গাজী। এই জনসভা শেষে সুনামগঞ্জের যাওয়ার পথে সিলেট শহরতলীর ঘোপালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহাদাত বরন করেন জননেতা মোহাম্মদ আবদুল হক। এই দিন একই সাথে ছিলেন রনাঙ্গনের লড়াকু সৈনিক মো. ইদ্রিছ আলী বীর প্রতীক। তিনিও সেদিন গুরুতর আহত হন। অবসান ঘটে এক দীর্ঘ সংগ্রামী ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের।

তাঁর মৃত্যুতে তখন স্থানীয় ও জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দসহ দেশের সর্বস্তরের দেশপ্রেমিক মানুষ মর্মাহত হয়েছিলেন। তাঁর রাজনৈতিক সহকর্মী, ভক্ত অনুরাগীরা ছাতক শহরে তাঁকে সমাধিস্থ করার দাবি তোলেন। ১৯৭১ সালের ২০ ডিসেম্বর বিশাল জানাজা শেষে শহরের বাগবাড়িস্থ কবরস্থানে তাঁকে চিরশায়িত করা হয়। মরহুম আবদুল হকের জানাজায় মুক্তিযুদ্ধের সর্বাধিকনায়ক জেনারেল (অব.) আতাউল গনি ওসমানীসহ কমরেড মানিক মিয়া, মদরিছ আলী বিএ, শফিকুল হক, সামসু মিয়া চৌধুরী এমপিএ, আবদুল ওদুদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সালাম, আঙ্গুর মিয়া চৌধুরী, মদরিছ মিয়া চৌধুরী, তৈমুছ রাজা, মুকিত চৌধুরী, ময়না মিয়া, সমশের আলী, লুৎফুর রহমান প্রধান, আচ্ছা মিয়া, আমির আলী বাদশা, মদরিছ আলী চেয়ারম্যান (দোয়ারাবাজার-আজমপুর) প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রাপ্তি ও সম্মাননা
স্বাধীনতা পরবর্তী সময়ে এমএন এ আবদুল হককের গৌরবগাঁথা স্মরণীয় করে রাখতে ১৯৭২ সালে ছাতকের গোবিন্দগঞ্জে প্রতিষ্ঠা করা হয় ‘আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজ’। অবশ্য ৭২ পরবর্তী এই জননেতার নামে উল্লেখযোগ্য কিছু করতে দেখা যায়নি। দীর্ঘ ২৫ বছর ছাতকের কিংবদন্তি পুরুষ আবদুল হক এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানকে রাখা হয়েছে প্রচারবিমুখ। ১৯৯৬ পরবর্তী সময়ে আওয়ামী সরকারের আমলে মুহিবুর রহমান মানিক এমপির ঐকান্তিক প্রচেষ্টায় মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টর হেড কোয়াটার বাঁশতলায় এমএনএ আব্দুল হকের নামে হকনগর স্মৃতিসৌধ নামকরণ করা হয়। তাঁর নিরলস প্রচেষ্ঠায় নানামুখি উন্নয়ন কর্মকান্ডে বাঁশতলা-হকনগর একটি অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হয়। এটি মহান মুক্তিযুদ্ধের উপত্যকা এবং পর্যটনকেন্দ্র হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। দোয়ারাবাজার উপজেলার দৃষ্টিনন্দন হকনগর স্মৃতিসৌধটি দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা এসে থাকেন।
যৌথ ম্যুরাল নির্মাণ

দেশ স্বাধীনের কয়েক দশক পরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন বাঁশতলা (হকনগর শহিদ স্মৃতিসৌধ) মুক্তিযুদ্ধের উপত্যকায় ১৯৯৮/৯৯ সালে মুক্তিযুদ্ধের সেলা (বাঁশতলা) সাব-সেক্টর কমান্ডার এএস হেলালউদ্দিন নিজস্ব অর্থায়নে এখানে একটি নান্দনিক শহীদ স্মৃতিসৌধ নির্মাণ করেন। পরবর্তীতে স্থানীয় সাংসদ মুহবুর রহমান মানিকের আন্তরিক প্রচেষ্ঠায় এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেতা আবদুল হকের যৌথ মুর‌্যাল নির্মাণ করা হয়। বিশেষ করে প্রয়াত জননেতা মোহাম্মদ আবদুল হকের স্মৃতি অম্লান করে রাখতেই এর নামকরণ করা হয় ‘হকনগর শহীদ স্মৃতিসৌধ। এই এলাকার গ্রামের নাম হকনগর ও হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ তাঁর নাম অনুস্মরণেই বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে। এটি মুক্তিযুদ্ধকালীন ৫নম্বর সেক্টরের সেলা (বাঁশতলা) সাব-সেক্টর সদর দপ্তর এবং এ সাব-সেক্টরের কমান্ডার ছিলেন এএস হেলালউদ্দিন। এ সেক্টরের বেসরকারি উপদেষ্টা হিসেবে নেতৃত্ব দিয়েছেন আবদুল হক এবং মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে ছিলেন লেফটেনেন্ট আবদুর রউফ, লেফটেনেন্ট মাহবুবসহ আরো অনেকে।

স্বাধীনতার ৪৮ বছর পর কবর স্থানান্তর
সুনামগঞ্জের রাজনৈতিক পরিমন্ডলে এবং মহান মুক্তিযুদ্ধে প্রয়াত জননেতা আবদুল হকের অবদান অপরিসীম। মুক্তিযুদ্ধকালীন সেলা সাব-সেক্টরের সদর দপ্তরের মাঠে জননেতা আবদুল হক একটি কুঁড়েঘরে অবস্থান করে দীর্ঘ নয় মাস ব্যাপি রক্তক্ষয়ী যুদ্ধে বলিষ্ট নেতৃত্ব দিয়েছেন এবং ১৬ই ডিসেম্বরের পূর্বেই এই এলাকা হানাদার মুক্ত করেন।
বর্তমান দোয়ারাবাজার উপজেলার বাঁশতলায় (হকনগর শহিদ স্মৃতিসৌধে) তাঁর স্মৃতি ধরে রাখতে (২০১৯ সালের ২৬ শে মার্চ মঙ্গলবার) মহান স¦াধীনতার ৪৮তম দিবস উদযাপনের দিন ছাতক থেকে জননেতা আবদুল হকের কবর রাষ্ট্রীয় মর্যাদায় হকনগর শহীদ স্মৃতিসৌধে স্থানান্তর করা হয়। মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের আন্তরিক উদ্যোগে জননেতার কবরটি স্থানান্তরিক করা হয়। ওই দিন শহীদ স্মৃতিসৌধ এলাকায় উৎসুক জনতার ঢল নামে। সকলেই লাল সবুজের পতাকা হাতে নিয়ে বীরসেনানীদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করতে উপস্থিত হয়েছিলেন মুক্তিযুদ্ধের ওই উপত্যকায়। স্মরনীয় এ দিনে উৎসুক জনতার ভীড়ে মনে হয়েছিল এ যেন এক আনন্দ বেদনার যাত্রা। তাঁরই নিরলস প্রচেষ্টায় হকনগর শহিদ স্মৃতিসৌধের সকল শহীদদের কবর সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে প্রতিটি কবরকে লাল সবুজের পতাকায় আচ্ছাদিত করা হয়।

তথ্য সহায়িকা
বাংলা উইকিপিডিয়া
জননেতা আবদুল হকের পরিবারবর্গ ও সহযোদ্ধাদের স্মৃতিচারণ
আবদুল হক এক ক্ষণজন্মা জননেতা (স্মারকগ্রন্থ)

লেখক: মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, লেখক ও সাংবাদিক, সুনামগঞ্জ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026