মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২৯

যুক্তরাজ্যে ৫৩০০ কর্মী ছাটাইয়ের ঘোষনা দিল দুটি বড় কোম্পানী

যুক্তরাজ্যে ৫৩০০ কর্মী ছাটাইয়ের ঘোষনা দিল দুটি বড় কোম্পানী

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: যুক্তরাজ্যের বড় দুুইটি কোম্পানী জন লুইস এবং বুটস প্রায় ৫৩০০ কর্মী ছাটাই এর ঘোষনা দিয়েছে। ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাকের নতুন অর্থনৈতিক প্রণদনা ঘোষনার পরপরই এই চাকরি ছাটাই এর ঘোষনা যুক্তরাজ্যের চাকরি বাজারের মন্দার আভাস যেন সামনে চলে এলো।

যদিও ব্রিটিশ অর্থমন্ত্রী স্বীকার করেছেন, তিনি সবার চাকুরী রক্ষা করতে পারবেন না কারন যুক্তরাজ্যের অর্থনীতি ভয়াবহ মন্দার দিকে যাচ্ছে। এদিকে চ্যান্সেলর ঋসি সুনাকের অর্থনীতি পূনরুদ্বারের পরিকল্পনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন এইচএম রেভিনিউ এ্যান্ড কাস্টমস এর প্রধান কর্মকর্তা জিম হারা। চ্যান্সেলরের কাছে লিখা চিঠিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

মূল ধারার সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, বুটস তাদের হেড অফিস এবং স্টোর টিম পুনরায় ঢেলে সাজানো এবং ৪৮টি বুট অপ্টিশিয়ান স্টোর বন্ধ করার পরিকল্পনা করছে। তবে এই ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে জন লুইস বলেছে, লকডাউন শীথিল হওয়ার পরও বার্মিংহাম এবং ওয়াটফোডের কোম্পানিটির স্টোরগুলি আবার খোলা হবে না। এছাড়াও ক্রয়ডন, নিউবারি, সুইন্ডন এবং ট্যামওয়ার্থে এটির হোম স্টোর এবং হিথ্রো বিমানবন্দর এবং লন্ডন সেন্ট প্যানক্রাসে স্টোরগুলো বন্ধ করার পরিকল্পনা রয়েছে।

প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, ক্রেতারা এখন অনলাইন এর মাধ্যমে কেনকাটা বেশী করছে এবং স্টোরগুলোতে আসা কমিয়ে দিয়েছে। তাই তারা এই রকম কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026