শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ক্রসহারবার এলাকায় ছুরিকাঘাতে ২০ বছর বয়সী এক যুবক খুন হয়েছে। জানিয়েছে বিবিসি।
মেট্রোপলিটন পুলিশের দেয়া তথ্য মতে, শুক্রবার বিকেল ৬টার পরে ক্রসহারবার ডিএলআর স্টেশনের পাশে এলেক্সিয়া স্কোয়ারে এক যুবককে ছুরিকাঘাত করা হয়। পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে ছুরিকাঘাতে নিহত যুবককে। পুলিশ এবং এম্বুলেন্স সার্ভিস সেখানে গিয়ে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ ঘটনাস্থল কর্ডন করে রেখেছে। একই সাথে কিছুক্ষনের জন্য ডিএলআর স্টেশন বন্ধ রাখা হয়। এদিকে নিহতের পরিবারকে এখনো কিছুই জানানো হয়নি।
পুলিশ জানিয়েছে, একই ঘটনায় আরেকজনকে হাসপাতালে নেয়া হয়। আহত দ্বিতীয় ব্যক্তির প্রকৃত শারিরিক অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত নয়। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে কেউ কোন তথ্য দিতে চাইলে 101 নাম্বারে পুলিশ কল করতে বা @ মেটসিসি-কে টুইট করতে এবং রেফরেন্স নাম্বার সিএডি 6215/10 জুলাই দিতে বলা হয়েছে। বিকল্পভাবে হিসেবে, ফ্রি ফোন নাম্বার 0800 555 111 এ যোগাযোগ করতে বলা হয়েছে।