শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩০

বেক্সিট পরবর্তী চলাচলে অভিবাসন নিয়ে রুপরেখা প্রকাশ

বেক্সিট পরবর্তী চলাচলে অভিবাসন নিয়ে রুপরেখা প্রকাশ

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: আগামী ৩১শে ডিসেম্বর শেষ হচ্ছে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) ও ব্রিটেনের মধ্যে অবাধ চলাচলের স্বাধীনতা। তবে ব্রিটেনের অভিবাসন ব্যবস্থা কেমন হবে তার রুপরেখা প্রকাশ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাজ্যের মধ্যে থেকে কর্মীদের বিনিয়োগে নিয়োগকারীদের উৎসাহ দেওয়া হবে। নতুন অভিবাসন ব্যবস্থা বিশ্বের সেরা এবং প্রতিভাবানদের কাছে আকর্ষনীয় হবে। তবে ইউনিয়নগুলো উদ্বেগ প্রকাশ করে বলেছে, কেয়ার ওয়ারকারদের এই ব্যবস্থায় অর্ন্তভূক্ত করা হয়নি।

এদিকে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী নিক থমাস-সাইমন্ডস বলেছেন, স্বাস্থ্য ভিসা থেকে কেয়ারওয়াকারদেকে বাদ দেওয়া হয়েছে। এটি স্পষ্ট বার্তা দেয় যে, যারা দক্ষতার এবং আন্তরিকতার সাথে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে তাদের টরি সরকার মূল্যায়ন করছে না। এটি তাদের জন্য অপমানজনক।

অন্যদিকে প্রধানমন্ত্রীর এক মুখপাত্র বলেছেন, সরকার চাচ্ছে যারা এই দেশে বসবাস করছেন, নিয়োগকর্তারা যেন তাদেরকে প্রশিক্ষন এবং দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করে। এছাড়া যুক্তরাজ্যে পড়াশুনা করতে আসা শিক্ষার্থীরা তাদের পড়াশুনা শেষে দুই বছর অতিরিক্ত যুক্তরাজ্যে অবস্থান এবং কাজের সুযোগ পাবেন।

প্রসঙ্গত: সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, নতুন এই নিয়মটি হবে পয়েন্ট ভিক্তিক অভিবাসন ব্যবস্থা। নতুন এই অভিবাসন নিয়ম অনুযায়ী, যুক্তরাজ্যে যারা বসবাস এবং কাজ করতে ইচ্ছুক তাদেরকে ৭০ পয়েন্ট অর্জন করতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026