শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে করোনভাইরাস মহামারী নিয়ে একটি নিরপেক্ষ ও স্বাধীন তদ্বন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ভারপ্রাপ্ত লিবডেম নেতা স্যার এড ডেভির এক প্রশ্নের জবাবে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে স্যার এড ডেবি বলেন, আমাদের এখন করোনা মহামারি নিয়ে কাজ করা দরকার অন্য কিছু নিয়ে ভাবার সময় নেই। আমরা দ্বিতীয় ধাপে বা শীতকালীন সময়ে করোনা কিভাবে মোকাবেলা করবো তা নিয়ে ভাবা উচিৎ।
সরকারের অফিস অব সাইন্স বলছে, শীতকালে করোনা দ্বিতীয় ধাপে সংক্রমন হলে প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষ মারা যেতে পারে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারি ভয়াবহতার মধ্যে অনেক সময় ব্যয় করে তদন্ত করা সঠিক নয়। তবে আমরা ভবিষ্যতে এটি থেকে শিক্ষা গ্রহন করব এবং কী ঘটেছিল তা জানার জন্য একটি স্বাধীন তদন্ত হবে।
বিশেষভাবে উল্লেখ্য যে, এর আগে সরকারের মন্ত্রীরা একটি স্বাধীন তদন্তের ব্যাপারে বিরোধীদের দাবি প্রত্যাখান করেছেন।