সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭

রণবীর কাপুরের অবিকল সেই জুনাইদ শাহ আর নেই

রণবীর কাপুরের অবিকল সেই জুনাইদ শাহ আর নেই

বিনোদন ডেস্ক: বলিউড তারকা রণবীর কাপুরের মতো দেখতে কাশ্মীরের জনপ্রিয় মডেল জুনাইদ শাহ মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ২৮ বছর বয়সেই চলে গেলেন না ফেরার দেশে।

জুনাইদের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এনেছেন সাবেক প্রতিবেশী ও কাশ্মীরের সাংবাদিক ইউসুফ জামিল। খবর টাইমস অব ইন্ডিয়া।

বেশ কয়েক বছর আগে নেট দুনিয়ায় জুনাইদ শাহর ছবি ভাইরাল হয়েছিল। কাশ্মীরের এই তরুণ দেখতে হুবহু রণবীর কাপুরের মতো হওয়ায় রাতারাতি পরিচিত মুখ হয়ে ওঠেন জুনাইদ। এমনকি রণবীর কাপুরের বাবা প্রয়াত ঋষি কাপুর টুইটারে একবার তাকে নিয়ে মন্তব্য করেছিলেন।

২০১৪-২০১৫ সালের দিকে পুরো ভারতে সেনসেশনে পরিণত হন জুনাইদ শাহ। তিনি হয়ে ওঠেন কাশ্মীরের আইকন। এরপর বেশ কয়েকটি টিভি চ্যানেলে কাজও করেছেন জুনাইদ।

Our old neighbor Nissar Ahmed Shah’s son Junaid passed away due to massive cardiac arrest overnight. People say he was a lookalike of Bollywood actor Ranbir Kapoor.I say he was a big hope, strength & salvation of his ailing father and his mother & that of whole Kashmir. Magfirah! pic.twitter.com/uVVH3UGtnJ

— YusufJameelیوسف جمیل (@jameelyusuf) July 17, 2020

বিভিন্ন পত্রিকার খবর, সম্প্রতি মুম্বাই থেকে নিজের শহর শ্রীনগরে ফেরেন জুনাইদ। তার বৃদ্ধ বাবাকে দেখার জন্যই নিজ বাড়িতে ফিরেছিলেন।

OMG. My own son has a double!!! Promise cannot make out. A good double pic.twitter.com/iqF7uNyyIi

— Rishi Kapoor (@chintskap) April 16, 2015




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026