মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩

বাংলাদেশের পাওনা অর্থ পরিশোধ করলো জাতিসংঘ

বাংলাদেশের পাওনা অর্থ পরিশোধ করলো জাতিসংঘ

শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশের পাওনা অর্থের ২৯৭ কোটি টাকা (৩ কোটি ৯০ লাখ ডলার) পরিশোধ করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক সংস্থাটির কাছে বাংলাদেশ সরকারের আরও ১ কোটি ডলার পাওনা রয়েছে। মঙ্গলবার এই পাওনা অর্থ পরিশোধ করে জাতিসংঘ। এ তথ্য জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড: আব্দুল মোমেন।

তিনি জানান, সংস্থাটির কাছে ৪ কোটি ৯৭ লাখ ডলার পাওনা ছিলো বাংলাদেশের। তার মধ্যে ৩ কোটি ৯০ লাখ ডলার পাওয়া গেছে। বাকি রয়েছে ১ কোটি ৭ লাখ ডলার। এই পাওনা পরিশেোধের বিষয়টি একটি চলমান ইস্যূ বলে জানান এই কুটনীতিক।

তিনি জানান, ইউএনডিপিকেও বালাদেশ থেকে ডেসব সেবা কার্যক্রম এবং অস্ত্র-সরঞ্জামাদি নেয় তার বিনিময়েআ ২০১৩ এর অক্টোবর পর্যন্ত ৪ কোটি ৯৭ লাখ ডলার পাওনা হয়। বর্তমানে জাতিসংঘের কাছে ভারত ৮০০ কোটি ডলার এবং ইথোপিয়া ৫৪০ কোটি ডলার পায়। বাংলাদেশের যে সব অর্থ পাওনা রয়েছে সেগুলো নিয়ে বাংলাদেশ মিশন মোটেই উদ্ধিগ্ন নয় বলে জানিয়েছেন ডঃ মোমেন।

প্রসঙ্গত: জাতিসংঘের আন্ডার সেক্রেটারী জেনারেল ফর ম্যানেজমেন্ট ইয়াকো তাকাছু সংস্থাটির আর্থিক টানাপোড়েনের কথঅ উল্লেখ করে পরিস্থিতি মোকাবেলায় সদস্য রাষ্ট্রগুলোকে তাদের চাদা ও প্রতিশ্রুত অর্থ পরিশোধে বিশেষভাবে আহবান জানান। তখনই জানা যায়, দেনাদারদের তালিকায় প্রধান নাম হচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভেনুজুয়েলা। আর পাওনাদারদের তালিকায় শীর্ষে ভারত, ইথিওপিয়া, বাংলাদেশ, পাকিস্থান, রুয়ান্ডা ও নাইজিরিয়া।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026