শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২০

প্রিন্স উইলিয়াম ও হ্যারির বিরুদ্ধে অর্থের অপব্যবহারের অভিযোগ

প্রিন্স উইলিয়াম ও হ্যারির বিরুদ্ধে অর্থের অপব্যবহারের অভিযোগ

দুই ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি ও প্রিন্স উইলিয়ামের বিরুদ্ধে দাতব্য সংস্থার অর্থের অপব্যবহারের অভিযোগ উঠেছে। সম্প্রতি তাদের দাতব্য সংস্থাকে তদন্তের আওতায় নেওয়া হয়েছে।

চ্যারিটি কমিশনের কাছে এখন প্রিন্স উইলিয়াম ও হ্যারির বিষয়টি নিয়ে জবাবদিহি করতে হবে। তাদের মুখপাত্র, বলেছেন এ ধরনের অনুদান ব্যবহারে বিধি ভঙ্গ যাতে না হয় সেজন্যে প্রিন্স উইলিয়াম ও হ্যারি প্রতিশ্রুতিবদ্ধ। তবে প্রিন্স হ্যারির আইনজীবীরা বলছেন, এ ধরনের অভিযোগ খুবই আক্রমণাত্মক।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর এক প্রতিবেদনে জানায়, অনুদানের ওই টাকা এসেছিল উইলিয়াম ও কেটের রয়াল ফাউন্ডেশনের কাছ থেকে। প্রিন্স হ্যারি ও মেগান মারকেলকে সাসেক্স রয়াল চ্যারিটি গঠন করতে দেওয়া হয়েছিল এ টাকা। এ ছাড়া প্রিন্স হ্যারির ট্রাভেল সংস্থা ট্রাভেললিস্টকেও অনুদান দেওয়া হয়েছিল। এ কোম্পানিটি পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রিন্স হ্যারি এর ৭৫ শতাংশ অংশের মালিক।

এ ধরনের অভিযোগ নাকচ করা হলেও রিপাবলিকের নির্বাহী প্রধান গ্রাহাম স্মিথ চ্যারিটি কমিশনের কাছে অভিযোগ জানিয়ে বলছেন, দাতব্য নয় এমন কোম্পানি ট্রাভেললিস্ট এ ধরনের অনুদান পেয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত সিদ্ধান্তে এ ধরনের অনুদান ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে ব্রিটিশ রাজপরিবারের বিপক্ষে অবস্থান নেওয়া একটি সংগঠন রিপাবলিক দাবি করছে, প্রিন্স উইলিয়াম ও হ্যারির কারণেই সহজে অনুদান পাওয়া সম্ভব হয়েছে এবং অনুদানের অপব্যবহারও হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026