রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৮

আয়া সোফিয়ায় প্রথম জুমার নামাজ আদায়: উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট

আয়া সোফিয়ায় প্রথম জুমার নামাজ আদায়: উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপ দেয়ার পর শুক্রবার ২৫শে জুলাই প্রথমবারের মতো সেখানে জুমার নামাজ আদায় করা হয়েছে।

আয়া সোফিয়াকে মসজিদে রূপ দেয়ার পর প্রথম জুমায় হাজারো মুসল্লিদের সঙ্গে যোগ দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে ফেস মাস্ক পরা এরদোগানকে নীল গালিচায় বসে থাকতে দেখা গেছে।

ইস্তানবুলের গভর্নর আলী ইয়ারলিকায়া বৃহস্পতিবার এক ঘোষণায় বলেন, মুসলমানরা আবেগে আনন্দিত। তারা সেখানে প্রথম জুমায় অংশ নিতে অধীর হয়ে আছেন।

দেশটির বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠী দীর্ঘদিন ধরে জাদুঘরটিকে মসজিদে রূপ দেয়ার আহ্বান জানিয়ে আসছিল। কিন্তু বিরোধী ধর্মনিরপেক্ষবাদীরা তার বিরোধিতায় সরব ছিলেন।

অর্থোডক্স খ্রিস্টানদের ক্যাথেড্রাল হিসেবে নির্মিত আয়া সোফিয়া মসজিদে রূপান্তরিত হয় নবম শতকে উসমানীয় বিজয়ের পরে।

সেইত কোলাক নামের এক মুসল্লি বলেন, আমাদের ৮৬ বছরের আকাঙ্ক্ষার আজ অবসান হচ্ছে। যে জন্য আদালত ও আমাদের প্রেসিডেন্টকে আমরা ধন্যবাদ জানাই। আজ আমরা আয়া সোফিয়ায় নামাজ আদায় করতে পারছি।

উল্লেখ্য, দেড় হাজার বছরের পুরনো ইউনেস্কোর এই বিশ্ব ঐতিহ্যটি ১৯৩৪ সালে জাদুঘর বলে ঘোষিত হয়েছে। কিন্তু চলতি সপ্তাহে আয়া সুফিয়ার জাদুঘরের মর্যাদা বাতিল ঘোষণা করেন একটি তুর্কিশ আদালত।

রায়ে বলা হয়, এই ভবন মসজিদ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার সম্ভাব্য বৈধ হবে না। পরে ২৪ জুলাই থেকে সেখানে জুমা আদায় করা হয় যার ঘোষণা আসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের কাছ থেকে।

তবে ভবনটি অমুসলিম ও বিদেশি পর্যটকদের জন্যও খোলা রাখার কথা তিনি জানিয়েছেন। তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন স্থান থেকে সমালোচনাও এসেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026