বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩০

বাবার স্মৃতির উদ্দেশ্যে শিহাবুজ্জামান কামালের কবিতা

বাবার স্মৃতির উদ্দেশ্যে শিহাবুজ্জামান কামালের কবিতা

আমারো এক আব্বু ছিল
তোমার মতো ডাকতাম
আদর করে চুমু দিতো
যখন আমি কাঁদতাম।

আব্বু আমার ভীষণ ছিল
মুখ হতো না ভার
সবার সাথে ছিল যে তাঁর
নম্র ব‍্যবহার।

আব্বু আম্মু সবাই মিলে
ছিলো সুখের সংসার
কিসের এক হিমেল ছোঁয়ায়
কি হলো আব্বুটার।

সেই আদরের আব্বু আম্মু
চলে গেল সব ছেড়ে
সেই বিরহে আজো আমার
বুকে কষ্ট যায় বেড়ে।

ওগো  আল্লাহ্ তুমি রাহিম
তুমি  জানি মেহেরবান
তোমার অসীম কৃপায় যেন
বেহেস্ত তাঁদের করো দান।

বি: দ্র: কবি শিহাবুজ্জামান কামালের বাবা ইন্তেকাল করেন ২৪শে জুলাই ২০২০ইং, ৩১ বছর পুর্ণ হওয়া উপলক্ষে বাবাকে স্মরণ করে লেখা এই কবিতা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026