শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ চার মাস পর আজ রোববার থেকে ইংল্যান্ডে পুনরায় ইন্ডোর জিম, সুইমিং পুল ও বিনোদন কেন্দ্রগুলো খোলার অনুমতি দিয়েছে দেশটির সরকার।
এই মাসের শুরুর দিকে, সংস্কৃতি সচিব অলিভার ডাউডেন ঘোষণা করেছিলেন, যে কঠোর স্বাস্থ্যবিধি এবং সামাজিক-দূরত্বের বজায় রেখে জিম এবং অবসরকেন্দ্রগুলো পুনরায় চালু করা হবে।
এ দিকে ওয়েলসের ফার্স্ট মিনিস্টার মিঃ ড্রেকফোর্ড, সোমবার থেকে সকল দর্শনার্থীদের জন্য বিনোদন কেন্দ্র, হোটেল ও ক্যাম্পিং সাইটগুলি খোলার ঘোষনা দিয়েছেন।
কমিউনিটি লেজার ইউকের চিফ এক্সিকিউটিভ মার্ক টোডি স্কাই নিউজকে বলেন, লকডাউনের কারনে এ খাতে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। যার কারনে প্রায় ৪৮ শতাংশ অবসর কেন্দ্রগুলো পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে, অনুমান করা হচ্ছে- সেখান থেকে প্রায় ৫৮ হাজার কর্মচারী চাকরীচ্যুত হতে পারে।