শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১৯

লন্ডন টু সিলেট ফ্লাইট বন্ধে জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র প্রতিবাদ

লন্ডন টু সিলেট ফ্লাইট বন্ধে জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র প্রতিবাদ

ফাইল ফটো

আব্দুল মুনিম জাহেদী ক্যারল: কভিড ১৯ এর কারনে গত কয়েক মাস যাবত বন্ধ রয়েছে বিমানের লন্ডন টু সিলেট সরাসরি ফ্লাইট। সাম্প্রতিক সময়ে লন্ডন থেকে ঢাকা হয়ে সিলেট গেলেও রবিবার থেকে তাও বন্ধ হচ্ছে। যাত্রীদের এত দিন শুধুমাত্র লন্ডন থেকে বডিং পাস নিলেই হত।

ফাইল ফটো

কিন্ত লন্ডন টু সিলেট ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় সিলেটের যাত্রীদের ঢাকায় ইমিগ্রেশন করে সেখানেই তাদের ব্যাগেজ ক্লেইম করতে হবে এবং ঢাকা থেকে আবার নতুন করে বডিং পাস নিয়ে ডমেস্ট্রিক ফ্লাইটে সিলেটে যেতে হবে।

বাংলাদেশ এয়ার লাইন্স (সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ) এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে প্রবাসীদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আমিনুল হক জিল্লু ও কোষাধ্যক্ষ এনামুল হক চৌধুরী। তারা রোববার এক বিবৃতিতে এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026