শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১১

অক্সফোর্ডের টিকার পরীক্ষা হবে পাকিস্তানে

অক্সফোর্ডের টিকার পরীক্ষা হবে পাকিস্তানে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: অক্সফোর্ড ইউনিভার্সিটি আবিষ্কৃত করোনা ভাইরাসের টিকার পরীক্ষা হবে পাকিস্তানে। বৃটেনের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে এ কাজ করবে ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (ইউএইচএস) পাঞ্জাব। এ খবর দিয়েছে অনলাইন পাকিস্তান টুডে।

ইউএইচএসের ভাইস চ্যান্সেলর ড. জাভেদ আকরামের দেয়া তথ্য অনুযায়ী, কোভিড-১৯ এর ভ্যাকসিন বা টিকার পরীক্ষায় অংশ নেয়ার জন্য এরই মধ্যে স্বেচ্ছাসেবদের নিবন্ধন শুরু হয়ে গেছে। সব মিলে মোট ২০ হাজার স্বেচ্ছাসেবক নিবন্ধন করা হবে।

তিনি বলেছেন, পাকিস্তানে এই পরীক্ষায় সময় লাগতে পারে দুই মাস। বৃটেন থেকে এই টিকা পাওয়া নিশ্চিত হওয়ার পর সরকারের অনুমোদন চাওয়া হবে। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ ও পশুর ওপর পরীক্ষা করা হচ্ছে এই টিকা। ২০শে জুলাই বলা হয়, এস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির উৎপাদিত টিকা রোগ প্রতিরোধে ভাল সাড়া দিয়েছে।

আশা করা হচ্ছে, বছরের শেষ নাগাদ তা সফলতা পেয়ে বাজারে আসতে পারে। অক্সফোর্ড ইউনিভার্সিটির এই টিকার আপাতত নাম দেয়া হয়েছে এজেডএম ১২২২। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী এই টিকাকে প্রতিযোগিতায় থাকা শীর্ষ স্থানীয় টিকা বলে আখ্যায়িত করেছেন।

উল্লেখ্য, করোনা ভাইরাস মহামারি বৃদ্ধির প্রেক্ষাপটে সারাবিশ্বে এই ভাইরাসটির বিরুদ্ধে কার্যকর টিকা আবিষ্কারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত এই টিকা আবিষ্কারে পুরোপুরি সফল হননি বিজ্ঞানীরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026