বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:২৮

আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে‘র উদ্যেগে সিলেটে গরীব-দুস্থ-অসহায় মানুষদের মধ্যে কুরবানীর মাংস বিতরণ (ভিডিও)

আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে‘র উদ্যেগে সিলেটে গরীব-দুস্থ-অসহায় মানুষদের মধ্যে কুরবানীর মাংস বিতরণ (ভিডিও)

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: মানবতার কল্যাণে কাজ করা ব্রিটেনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে’ তাদের স্বেচ্ছাকর্ম পরিধির এক ধাপ এগিয়ে নিল। ‘মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে’ শ্লোগান নিয়ে সিলেটে গরীব-দুস্থ-অসহায় মানুষদের মধ্যে কুরবানির মাংস বিতরণের মাধ্যমে ধনী-গরিবের সাথে একটি সেতু বন্ধন সৃষ্টি করেছে ‘আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে’।

আজ শনিবার বাংলাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আযহা। এই খুশির দিনে গরীব মানুষদের মধ্যে সামান্য হলে একটি সুন্দর-খুশির দিন উপহার দিতে ‘আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে’র ব্যবস্থাপনায় বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থানে প্রায় চার লক্ষ বিশ হাজার টাকা সমমূল্যের ৯টি গরু ও ৪টি ছাগল কুরবানির মাংস অসহায় গরীব অসহায় ও দুস্তদের মধ্যে বন্টন করা হয়।

যদিও এবার মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষের মাঝে বিগত বছরের তুলনায় কুরবানি ও উৎসব নিয়ে উৎসাহ-উদ্দীপনা কম পরিলক্ষিত হয়, তারপরও গরিবদের মাঝে কুরবানির মাংস বিতরণের এ কার্যক্রম অব্যাহত রাখতে সচেষ্ট ‘আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে’। প্রতি বছরের ন্যায় এবারও ‘আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট’ ইউকে’র পক্ষ থেকে দেশের বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থানের দরিদ্র অঞ্চলের দুস্থ ও অসহায় মানুষদের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়।

শীর্ষবিন্দুকে দেয়া তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় ‘আর রাহমান এডুকেশন ট্রাষ্টে’র পরিচালক মাওলানা এম. নুরুর রহমান এক টেলিফোন কথোপকথনে জানান- বান্দার সঙ্গে মহান আল্লাহর ভালোবাসা অনন্য নিদর্শন এই কুরবানি। তার কারণ এই কুরবানিই ধনী-গরিবের মাঝে সেতু বন্ধনের অন্যতম মাধ্যম। আল্লাহর সন্তুষ্টি লাভে যে পশু কুরবানি করা হয় তা থেকে কিছু অংশ সমাজের গরিব-দুঃখীর মাঝে বিতরণ করা হয়। সমাজে এমন অনেক অভাবি মানুষ রয়েছে, যারা কুরবানিকেই মাংস খাওয়ার উপলক্ষ হিসেবে বিবেচনা করে। আশায় থাকে কুরবানি আসলেই চাহিদা পূরণ করে গরু বা খাশির মাংস খাবে। কুরবানির ঈদের অপেক্ষায় থাকে এসব অভাবি মানুষের এক দিনের জন্য হলেও আর রাহমান এডুকেশন ট্রাষ্ট পবিত্র এই ঈদে মাংস বিতরণ কর্মসূচীর আয়োজন করে।

মাওলানা এম. নুরুর রহমান আরো জানান, সিলেট জেলার বিভিন্ন অঞ্চলের এসব অভাবি অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ‘সবার জন্য কুরবানি’ স্লোগানে গত কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে দেশের জনপ্রিয় দ্বীনি খেদমতের অন্যতম প্রতিষ্ঠান ‘আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে’। স্বচ্ছলদের পক্ষ থেকে কুরবানি করে দারিদ্রপীড়িত অঞ্চলের দুস্থ-অসহায়-অভাবি মানুষের মাঝে এসব কুরবানির গোশত নিজ উদ্যোগে বিতরণ করে এ প্রতিষ্ঠান।

আজ ১লা আগষ্ট শনিবার পবিত্র ঈদ উল আযহার দিন সকাল ৮টায় সিলেটস্থ বিশ্বনাথ এর এলাহাবাদ রহমান মনজিলে, এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ ও আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত সভাপতি মুহতারাম অধ্যাপক মুখলিছুর রহমান ছাহেব এর উদ্বোধনীর মাধ্যমে কুরবানী কার্যক্রম শুরু হয়।

এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ ও আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত সভাপতি মুহতারাম অধ্যাপক মুখলিছুর রহমান বলেন, বাংলাদেশ সরকার ঘোষিত কুরবানির পশু জবাই করার নিয়মনীতি অনুসরণ করেই সকল স্থানে কুরবানির কার্যক্রম সম্পন্ন করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসহায়, গরিব ও দুস্থদের সরব উপস্থিতি ছিলেন।

কুরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ‘আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট’ বাংলাদেশ শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিক, সেক্রেটারী মাওলানা মাসুদ আহমদ, এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী আবুল লেইছ, হাজী নিজাম উদ্দিন, আছকির আলী, কমর উদ্দীন, সাদ্দাম হোসেন, আমিনুর রহমান, এহসানুর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদ সুলতান, মুসতাকিম, তাহমিদুর রহমান, মুহসিন ফুরকানসহ এলাকার বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ।

সিলেটের বিশ্বনাথের সৎপুর পীর বাড়ীতে গোশত বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আবুল লেইছ। সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা কবির আহমদ বুলবুল, মাওলানা রায়হান আহমদ, আব্দুশ শহীদ প্রমুখ।

সিলেট মহানগরীর টিলাগড় এলাকায় মাংস বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন- মাওলানা এমদাদুর রহমান এবং সোনাপাড়া এলাকায় মাংস বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন- বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা ফয়জুর রহমান ফয়েজ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা সিব্বির আহমদ, মাওলানা তুফায়েল উসমানী, এম আল-আমিন-শাহ-কামাল, এম. হেদায়াত উল্লাহ, রবিন ফায়সাল প্রমুখ।

এছাড়া সুনামগঞ্জ জেলার দোয়ারা উপজেলায় ‘আর রাহমান এডুকেশন ট্রাস্ট’ এর ব্যবস্থাপনায় মাওলানা মাহফুজ আল মাদানীর সরাসরি তত্ত্বাবধানে গরিব ও দুস্থদের মধ্যে কুরবানির মাংস বিতরণ করা হয়।

‘আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে’র ব্যবস্থাপনায় ২০২০ সালের ঈদুল আযহার কুরবানির মাংস বিতরণে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তারা হলেন যুক্তরাজ্যে প্রবাসী মোহাম্মদ ইকবাল– ম্যানসফিল্ড, সৈয়দ জমিরুল হক- ভাইস চেয়ারম্যন (MABA) ম্যানসফিল্ড, মোহাম্মদ দিলওয়ার হোসেন- ম্যানসফিল্ড, মোহাম্মদ নুরুল ইসলাম– লুটন, আলহাজ্ব আজাদ খাঁন– লুটন, আবু তাহের– ব্যাডফোর্ড, গোলাপী বিবি- ব্যাডফোর্ড, নজমুল ইসলাম- ব্যাডফোর্ড, নেহার নেছা- লুটন, মুরশিদা খাতুন- লুটন, ইমাম এম নুরুর রহমান– লুটন, মাওলানা সিদ্দিক রহমান ও সপ্না খাতুন। আর রাহমান এডুকেশন ট্রাস্ট এর পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। মহান আল্লাহতায়ালা যেন তাঁদের এ কুরবানিকে কবুল করেন ও দুনিয়া ও আখেরাতের সকল কল্যাণ দান করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026