শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১১

শিল্ডিং প্রোগ্রামে সবাইকে অংশ নিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর আহবান

শিল্ডিং প্রোগ্রামে সবাইকে অংশ নিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর আহবান

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরােজ্যে করোনাভাইরাসের সংক্রমন দ্বিতীয় দফা ছড়িয়ে পড়লে ও দেশব্যাপী লকডাউন ঠেকাতে ৫০ বছরের অধিক বয়সী লক্ষ লক্ষ মানুষকে ঘরে থাকতে হতে পারে বলে সতর্ক করেছে দেশটির সরকার।

করোনা নিয়ে কোন প্রকার খারাপ পরিস্থিতি এড়াতে ইংল্যান্ডের আরো বেশি সংখ্যক মানুষকে শিল্ডিং প্রোগ্রামে অংশ নিতে প্রধানমন্ত্রী বরিস জনসন আহবান জানিয়েছেন। বরিস জনসন বলেন, ভবিষ্যতে করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ধাপ সামাল দেওয়ার কৌশলের অংশ হিসাবে কিছু শর্ত বিবেচনা করে লকডাউনের কথা ভাবছে সরকার।

অন্যদিকে বুধবার অর্থমন্ত্রী ঋষি সুনাক বলেন, লকডাউন এর কারনে যে কোনও অর্থনৈতিক ক্ষতি রোধের ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হয়েছে।

দ্যা সানডে টাইমসের বরাত দিয়ে সংবাদ মাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, ৫০ থেকে ৭০ বছর বয়সীদের তাদের বয়স ও স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় নিয়ে তাদের জন্য নিজস্ব রিস্ক রেটিং দেওয়া হবে।

এই শর্তের অংশ হিসেবে মধ্যে রয়েছে লন্ডনবাসীদের বাড়িতে থাকার আদেশ দেওয়া, M-25 এর বাইরে ভ্রমণকে সীমাবদ্ধ করা, লেস্টার ও ইংল্যান্ডের উত্তর-পশ্চিমের অংশগুলির মতো স্থানীয় ভাবে লকডাউন  প্রয়োগ করা এবং অন্য ব্যক্তির বাড়িতে থাকা নিষিদ্ধ করা ইত্যাদি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026