মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৯

সিলেটে পাজারো গাড়ি নিয়ে বিশেষ সর্তকতা

সিলেটে পাজারো গাড়ি নিয়ে বিশেষ সর্তকতা

শীর্ষবিন্দু নিউজ: সিলেটের বিয়ানীবাজারে দুই পাজারো জিপ নিয়ে সর্তক অবস্থানে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশ। তবে ঠিক কি কারনে এদের খোজা হচ্ছে, তা জানানো হয়নি।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টায় সুতারকান্দি সীমান্তের সুল্ক স্টেশনে গাড়ি দু‘টিকে দেখা গেলেও দ্রুত লাপাত্তা হয়ে যায়। ঘটনার পর থেকেই সিলেট জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ সুত্রে জানা যায়, সকালে জিপ দু‘টি নিয়ে কাবুল মিয়া,আকলাস মিয়াসহ আরও একজন দ্রুত সটকে পড়ে। বিজিবির চৌকিতে দায়িত্বরত সদস্যরা অনুসরণ করার আগেই গতি বাড়িয়ে গাড়ি দু‘টি হারিয়ে যায়। পাজারো দু‘টির  মধ্যে একটি সিলভার কালার ও অন্যটি কালো কালার। গাড়ি নম্বর X-885। অন্যগাড়ির রেজিস্ট্রেশন নম্বর AB52ZR।

পুলিশ ও বিজিবি সুত্রে আরো জানা যায়, গাড়ি দু‘টির মধ্যে একটির চালক কাবুল নামের একজন যুক্তরাজ্যে প্রবাসী। তার পাসপোর্ট নম্বর 454793356। অন্য গাড়ির চালক আসকির আলী। তার পাসপোর্ট নম্বর 508898558। তাদের সঙ্গে ছিলেন আরেকজন তার নাম আন্তর আলী। তার পাসপোর্ট নম্বর 652491487। পুলিশ জানায়, পাজারোসহ উল্লেখিত ব্যাক্তিদের ধরতে জেলার বিভিন্ন জায়গায় পুলিশবক্স বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026