বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪১

‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’ প্রতিষ্ঠার তিন দশক পূর্তি: প্রাণবন্ত ও ইতিহাসসমৃদ্ধ ভার্চুয়াল আলোচনা সভা

‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’ প্রতিষ্ঠার তিন দশক পূর্তি: প্রাণবন্ত ও ইতিহাসসমৃদ্ধ ভার্চুয়াল আলোচনা সভা

নিউজ ডেস্ক: ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’ প্রতিষ্ঠার তিন দশক পূর্তি: ভার্সূয়াল আলোচনা সভা ছিল প্রাণবন্ত ও ইতিহাসসমৃদ্ধ। সকল আলোচকের কাছে কৃতজ্ঞ।

গতকাল ৩রা আগস্ট ছিল জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রতিষ্ঠার ৩ দশক পূর্তি। প্রায় মাসব্যাপী দিবসটি পালনের বিভিন্ন প্রচার কর্মসূচির মধ্যে ছিল গতকাল রাত ৯টায় ভার্সুয়াল আলোচনা সভা।

সিলেটের জনপ্রিয় সান্ধ্যকালিন দৈনিক দিনকালের কারিগরী সহযোগিতায় ভার্সুয়াল লাইভ অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক উজ্জ্বল চৌধুরীর প্রাণবন্ত উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠানটি ভিন্নমাত্রা পায় এক ঘন্টার আলোচনায় যারা অংশ নেন তারা হলেন- বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় পরিচালক মহীউদ্দিন মানু, খুলনা জেলার সভাপতি হাসান হাফিজুর রহমান, সিলেট জেলায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সভাপতি আবদুল লতিফ নতুন, বরিশাল জেলার সাধারণ সম্পাদক শেখ ইউসুফ মনি, রংপুর বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক মাহবুবুল আলম খান, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক মাসুদ, রাজশাহী জেলার আহবায়ক আবরার হোসেন তুহিন।

কেন্দ্রীয় পরিচালক মহীউদ্দিন মানু তাঁর বক্তব্যে তুলে ধরেছেন সংগঠন প্রতিষ্ঠার অজানা তথ্য। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সম্পর্কে সম্যক ধারণা পাবে। আবদুল লতিফ নতুনের বক্তব্যে উঠে এসেছে সিলেটে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা প্রতিষ্ঠার ইতিহাস।

তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, সংগঠন করতে গিয়ে আমাদের মধ্যে মান অভিমান থাকতে পারে, তবে সংগঠনকে শক্তিশালী করতে আমাদের ঐক্যের কোন বিকল্প নেই। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

বরিশাল জেলার সাধারণ সম্পাদক তাঁর দৃঢ়চেতা বক্তব্যে উঠে এসেছে, বরিশালের মাটি বঙ্গবন্ধু শিশু কিশোর ঘাটি। তিনি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার বরিশালের অভিভাবক প্রয়াত শওকত হোসেন হিরনের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। মনি আরো কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলার বর্তমান সভাপতি সুরঞ্জিত দত্ত লিটুর কাছে। তিনি শেখ মনিকে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাথে সম্পৃক্ত হতে প্রেরণা যুগিয়েছেন।

খুলনা জেলার সভাপতি হাসান হাফিজুর রহমান খুলনার দু দশকের সাংগঠনিক কাজের বিস্তারিত তুলে ধরেছেন। রংপুরের সভাপতি রংপুরে সভাপতি রংপুরের সাংগঠনিক বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাজহারুল মাসুদ ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক অবস্থার কথা তুলে এনেছেন তাঁর বক্তৃতায়। রাজশাহী জেলার আহবায়ক আবরার হোসেন তুহীন রাজশাহীতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার সংকল্প ব্যক্ত করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026