শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১১

অর্থনীতি নিয়ে হিমশিম খাচ্ছে সরকার: আশার বাণী শোনাচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড

অর্থনীতি নিয়ে হিমশিম খাচ্ছে সরকার: আশার বাণী শোনাচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে মহামারি করোনা ভাইরাস মানুষের জীবন কেড়ে নেওয়ার পাশাপাশি অর্থনীতিতেও মারাত্মক প্রভাব ফেলেছে। অর্থনীতির এই ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে যুক্তরাজ্য সরকার।

তবে আশার কথা শোনাচ্ছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ভাইরাসের প্রভাবে অর্থনীতি যে মাত্রায় সংকুচিত হবে বলে ধারনা করা হচ্ছিল তার চেয়ে অনেকাংশে কম হবে বলছে ব্যাংক অফ ইংল্যান্ড। তবে এই ধকল কাটিয়ে উঠতে অনেক সময় লাগার কথাও বলছে প্রতিষ্ঠানটি।

গভর্নর অ্যান্ড্রু বেইলি বলেন, গত কয়েক মাসে অর্থনীতি নিয়ে মে মাসে আমরা যেটি ধারনা করেছিলাম তার চেয়ে দ্রুত গতিতে ভালভাবে পূর্বের অবস্থায় ফিরছে।

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, নিত্য প্রয়োজনীয় পন্য এবং পোশাক ক্রয়ে মানুষের ব্যয় করার সক্ষমতা মহামারীর পূর্বের অবস্থায় পৌছে গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026