বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৫

যুক্তরাজ্যে ইংলিশ চ্যানেল ‍দিয়ে অভিবাসীদের প্রবেশ রুখতে হোম অফিসের সহযোগিতা কামনা

যুক্তরাজ্যে ইংলিশ চ্যানেল ‍দিয়ে অভিবাসীদের প্রবেশ রুখতে হোম অফিসের সহযোগিতা কামনা

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: অবৈধ অভিবাসীরা ফ্রান্স সীমান্ত থেকে সমুদ্র পথে বেশকিছু দিন যাবৎ যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা বেড়েই চলছে। এর প্রেক্ষিতে হোম অফিস অভিবাসীদের ইংলিশ চ্যানেল অতিক্রম প্রতিহত করতে সহযোগিতার জন্য আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের কাছে অনুরোধ জানিয়েছে।

অন্যদিকে শুক্রবার এক টুইট বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল পরিস্থিতিটিকে জটিল উল্লেখ করে বলেন, সরকার আইনগতভাবে প্রয়োগে মারাত্মক বাধার সম্মুখীন হচ্ছে।

এছাড়া লেবার পার্টির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাঁক স্ট্র বলেছেন, অভিবাসীদের ইংলিশ চ্যানেল অতিক্রম রুখতে ফ্রান্স সরকারের সহযোগিতা প্রয়োজন। তবে সরকারের মন্ত্রীরা বলেছেন, তারা ফ্রান্স সরকারের উপর চাপ প্রয়োগ করবে যাতে অভিবাসীরা ইংলিশ চ্যানেল অতিক্রম করতে না পারে।

হোম অফিস বলছে, অভিবাসীদের চলাচলের অঞ্চলে টহল দেওয়ার জন্য রয়্যাল নেভিকে ডাকা হতে পারে। এদিকে প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছে, কীভাবে হোম অফিসকে ভালভাবে সহযোগিতা করা যায়, সে ব্যাপারে তারা কঠোর পরিশ্রম করে যাচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026