শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০০

৭৫০,০০০ করোনা টেস্টিং কিট তুলে নিতে ব্রিটিশ সরকারের নির্দেশ

৭৫০,০০০ করোনা টেস্টিং কিট তুলে নিতে ব্রিটিশ সরকারের নির্দেশ

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: র‌্যানডক্সের প্রায় ৭৫০,০০০ অব্যবহৃত করোনা টেস্টিং কিট সুরক্ষার ঘাটতি থাকায় বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশনা জারি করেছে যুক্তরাজ্য সরকার।

যুক্তরাজ্যের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক (এমএইচআরএ), র‌্যানডক্সেকে কেয়ার হোম এবং ব্যক্তিদের পরীক্ষা জন্য প্রেরিত কিটগুলো প্রত্যাহার করতে বলেছে। এখনও পর্যন্ত এ কোম্পানী প্রায়  ১.৩ মিলিয়ন পরীক্ষার করেছে। প্রতিদিন যুক্তরাজ্যে জুড়ে প্রায় ২ লক্ষ এর অধিক করোনভাইরাস পরীক্ষার কিট সরবরাহ করা হয়।

গত সপ্তাহে, ইংল্যান্ডের কেয়ার হোম বাসিন্দা এবং কর্মীদের নিয়মিত করোনা পরীক্ষা বিলম্ব হয় কিটের ক্রটির কারনে। উত্তর আয়ারল্যান্ডের কাউন্টি অ্যান্ট্রিমে অবস্থিত স্বাস্থ্যসেবা গ্রুপ র‌্যানডক্স, যুক্তরাজ্যে পরিচালিত মোট পরীক্ষার ১৭ শতাংশ করোনা পরীক্ষা করেছে।

সরকার বলেছে, এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা। স্বাস্থ্য সচিব বলেছেন, রেন্ডক্সের কিটগুলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যবহার করা উচিত নয় , তার এ বক্তব্যের  কয়েক সপ্তাহ পরে এই নির্দেশনা  আসে।

এর অগে জুলাইয়ের মাঝামাঝি ম্যাট হ্যানকক এই করোনা কিট নিয়ে প্রশ্ন তুলে বলেছিলেন, কিছু কিছু কিটের সোয়াব উপযুক্ত মানের নয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026