শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০০

শিশুদের স্কুলে ফিরিয়ে আনাকে নৈতিক দায়িত্ব মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

শিশুদের স্কুলে ফিরিয়ে আনাকে নৈতিক দায়িত্ব মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ডের সব শিশুদের স্কুলে ফিরিয়ে আনাকে নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। মেইল অন সানডে কলামে বরিস জনসন একথা লিখেছেন।

কলামে বরিস জনসন লিখেছেন, করোনা মহামারির কারনে শিশুরা গত কয়েকমাস স্কুলে উপস্থিত হতে পারেনি। এখন জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে শিশুদের স্কুলে ফিরিয়ে আনা হবে।

এদিকে সরকারের উপদেষ্টরা সবকিছু খুলে দেওয়ার ঝুঁকির ব্যাপারে সর্তক করেছেন। স্কুল অ্যান্ড কলেজ লিডার্স ইউনিয়নের প্রধান জেফ বার্টন বলেছেন, স্কুলগুলি খোলার ব্যাপারে শুরু থেকেই অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। এছাড়া স্কুলগুলো পুনরায় চালুর ব্যাপারে নিদের্শনা প্রকাশ করছে সরকার।

মেইল অন সানডে কলামে বরিস জনসন আরো লিখেছেন, আগামীতে স্থানীয়ভাবে লকডাউন আরোপের ক্ষেত্রে স্কুলগুলো বন্ধ করা হবে সর্বশেষ খাত। ডাউনিং স্ট্রিটের একটি সূত্র বলেছে, বরিস জনসন বিশ্বাস করেন স্কুল বন্ধের কারনে শিশুদের পড়াশোনা এবং মানসিক ভাবে যে ক্ষতি হচ্ছে এটি ভাইরাসের আক্রান্তের ঝুঁকি থেকে অনেকে বেশি মারাত্মক।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026