শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২০

মুশফিকের আংটি বদল

শীর্ষবিন্দু নিউজ: আংটি বদল করেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক অধিনায়ক মুশফিকুর রহিম। পাত্রী জাতীয় দলের সহঅধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের শ্যালিকা। মুশফিকের বাবা মাহবুব হাবিব তারা গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি বলেন, শনিবার কনের রামপুরার বাড়িতে আংটি বদল  অনুষ্ঠান হয়েছে, শিগগির বিয়ের তারিখ ঠিক হবে।  মুশফিকের বাগদত্তা জান্নাতুল  ফেরদৌস মন্ডি প্রাইম বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের  ছাত্রী।  অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার তিন মেয়ের মধ্যে মন্ডি  দ্বিতীয়। আংটি বদল অনুষ্ঠানে মুশফিকের নিকটাত্মীয়রাই কেবল ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026