বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮

করোনা মহামারিকে ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে তরুন-তরুণীরা

করোনা মহামারিকে ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে তরুন-তরুণীরা

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: স্বাস্থ্যবিধি না মেনে করোনা মহামারির মধ্যে পার্টি করছেন তরুন-তরুণীরা। এখনো অনেকে এই রোগটি নিয়ে সচেতন হচ্ছে না। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তাকেশি কাসাই বলেন, ২০, ৩০, ৪০ বছর বয়সীরাই করোনা মহামারিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

বিশ্বজুড়ে তরুণ করোনা রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখ করে সংবাদ সম্মলেনএ তাকেশি কাসাই বলেন, এটি ঝুঁকিতে থাকা বয়স্কদের জন্য শঙ্কার বিষয়। যার কারণে হিসেবে প্রাণঘাতী করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারিকে আরো ক্রমবর্ধমানভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026