নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হাফিজুল কোরআনদের অনলাইনভিত্তিক কোরআন প্রতিযোগিতা ভয়েস অব কোরআন ২০২০ এর ভিডিও জমা দেয়ার সময় ৩১শে আগষ্ট রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
অংশগ্রহণকারীদের জন্য শর্তাবলী:
এক. সর্বোচ্ছ ২৫ বছর বয়সের হাফিজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। দুই. প্রতিযোগী অবশ্যই সম্পূর্ণ কোরআনের হাফিজ এবং সিলেট বিভাগের হতে হবে। তিন. প্রতিযোগী যে প্রতিষ্ঠানে পড়েছেন বা শেষ করেছেন সে প্রতিষ্ঠান ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের অধীনে হতে হবে। চার. পূর্বে ধারণকৃত কোন অনুষ্ঠান বা প্রতিযোগিতার ভিডিয়ো পাঠানো যাবে না। পাঁচ. ভিডিও সম্পূর্ণ স্পষ্ট হতে হবে এবং একজন একাধিক ভিডিয়ো পাঠাতে পারবেন না। ছয়. ভিডিও রেকর্ডের সময় কণ্ঠ পরিবর্তনের জন্য কোনধরণের এ্যাপ, মাইক্রোফোন, স্পীকার, ইকো ও রিভার্ব ব্যবহার করা যাবে না।
প্রতিযোগিতার নিয়মাবলী:
এক. প্রতিযোগীকে পবিত্র কোরআনের যে কোন স্থান হতে সর্বোচ্ছ ৫ মিনিটের তেলাওয়াত ভিডিও করে পাঠাতে হবে। দুই. প্রতিযোগিকে ভিডিও পাঠানোর সময় পূর্ণ নাম, পিতার নাম, বয়স, মোবাইল নাম্বারসহ সম্পূর্ণ ঠিকানা ও যে প্রতিষ্ঠানে পড়েছেন বা শেষ করেছেন তার নাম উল্লেখ করতে হবে। তিন. সেকেন্ড রাউন্ড ও ফাইনাল রাউন্ড লাইভ অনুষ্ঠানের মাধ্যমে মিডিয়াতে প্রচারিত হবে ইনশাআল্লাহ্। চার. সর্বক্ষেত্রে বিচারিক প্যানেল ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে পরিগণিত হবে। পাঁচ. এই ওয়াটসএ্যাপ নাম্বারে ভিডিয়ো পাঠাতে হবে (ওয়াটসএ্যাপ নাম্বারঃ +19146193309)।
পুরস্কার হিসেবে যা থাকছে: মোট দশটি পুরস্কার
১ম পুরস্কার: বিশ হাজার টাকা। ২য় পুরস্কার: পনের হাজার টাকা। ৩য় পুরস্কার: দশ হাজার টাকা। ৪র্থ পুরস্কার: আট হাজার টাকা। ৫ম পুরস্কার: ছয় হাজার টাকা। ৬ষ্ঠ পুরস্কার: পাঁচ হাজার টাকা। ৭ম পুরস্কার: চার হাজার টাকা। ৮ম পুরস্কার: তিন হাজার টাকা। ৯ম পুরস্কার: দুই হাজার টাকা। ১০ম পুরস্কার: এক হাজার টাকা।
উপদেষ্টামণ্ডলীরা: আল্লামা সৈয়দ সাজেদুল হক সাহেব, প্রধান উপদেষ্টা- নিউইয়র্ক, ইউএসএ, মাওলানা সরওয়ার জাহান– সিলেট বাংলাদেশ, মাওলানা কবি রফীকুল ইসলাম মুবীন- সিলেট, বাংলাদেশ, মাহফুজ আল মাদানী- ইস্তাম্বুল, তুরষ্ক, ক্বারী মালেক শেখ- নিউইয়র্ক, ইউএসএ, হুসাইন আহমদ – লন্ডন, ইউকে।
সার্বিক তত্বাবধানে: হাফিজ নজমুদ্দিন আহমদ – নিউইয়র্ক, ইউএসএ যোগাযোগের নাম্বারেঃ +19146193309, +8801716246830, +905380713792। মিডিয়া পার্টনারঃ ROSE TV USA
সহযোগিতায়: ক্বারী মোহাম্মদ আবিদুজ্জামান, হাফিজ রফিকুল ইসলাম তালুকদার, হাফিজ জাকির আহমদ, হাফিজ আসিফ আহমদ, হাফিজ আব্দুল মজিদ নোমান, হাফিজ সাইফুর রহমান তালুকদার ও হুসাইন ইসলাম। খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন। প্রতিযোগিতার সবধরণের আপডেট পেতে চোখ রাখুন ROSE TV USA এবং আমরা সিলেট বিভাগের হাফিজুল কোরআন ফেইসবুক গ্রুপে।