শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্য এবং ইইউর মধ্যে বেক্সিট পরবর্তী একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। যদিও কয়েকদিন আগে যুক্তরাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছিল আগামী মাস নাগাদ একটি বাণিজ্য চুক্তিতে উপনীত হওয়া সম্ভব। তবে শুক্রবার চুক্তির ব্যাপারে হতাশার কথা শুনালেন ইইউর প্রধান আলোচক মিশেল বার্নিয়ার।
সর্বশেষ আলোচনার ব্যাপারে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি বলেন, একটি বাণিজ্য চুক্তির ব্যাপারে অগ্রগতি নিয়ে আমি হতাশ এবং উদ্বিগ্ন। তিনি আরো বলেন, এই পর্যায়ে যুক্তরাজ্য এবং ইইউর মধ্যে একটি বাণিজ্য চুক্তি অসম্ভব বলেই মনে হচ্ছে।
যুক্তরাজ্যের আলোচক ডেভিড ফ্রস্ট বলেছেন, উভয় পক্ষের আলোচনায় সামান্য অগ্রগতি হয়েছে। মৎস শিকার নীতি এবং রাষ্ট্রীয় সহায়তা সংক্রান্ত বিধান নিয়ে মতপার্থক্য বিদ্যমান।
প্রসঙ্গত: এ বছরের ৩১ শে ডিসেম্বরের পর বেক্সিট ট্রাজিশনাল পিরিয়ড়ের সময়সীমা আর বাড়ানো হবে না বলে যুক্তরাজ্য ইতোমধ্যে আনুষ্ঠানিক ভাবে ইইউকে জানিয়েছে।