শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: সন্তানকে বেবি ক্যারিয়ারে নিয়ে ঘুরছেন বরিস আর নিজে কুকুরকে কোলে করে রেখেছেন- এমন ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন সাইমন্ডস। এতে জানা গেল পারিবারিক ছুটি উদযাপনে স্কটল্যান্ডের অ্যাপলক্রস শহরে গিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
৫৬ বছর বয়সী এ সরকার প্রধানের সঙ্গে রয়েছেন তার ৩২ বছর বয়সী বাগদত্তা ক্যারি সাইমন্ডস, তাদের সন্তান উইলফ্রেড ও পোষা কুকুর ডিলান। ডাউনিং স্ট্রিট থেকে ৬০০ মাইল দূরের প্রত্যন্ত অঞ্চলে এ ছুটি উদযাপন প্রধানমন্ত্রী জুটি ভালোই উপভোগ করছেন, ছবিতে তা ফুটে উঠেছে। চলতি সপ্তাহ শেষে লন্ডনে ফেরার কথা রয়েছে বরিসের। সাইমন্ডসের সঙ্গে সম্পর্কের পর প্রথম ক্যারিবীয় অঞ্চলে ছুটি কাটান তিনি।
প্রসঙ্গত: কোভিড–১৯ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা শেষে গত এপ্রিলে বাড়ি ফেরার তিন সপ্তাহ পর তাদের সন্তান জন্মগ্রহণ করে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর প্রথমবারের মতো বাগদত্তা ও সন্তানকে নিয়ে অবকাশযাপনে গিয়েছের ব্রিটিশ প্রধানমন্ত্রী।