বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৭

সিলেটে করোনা রোগীর সুস্থতা বাড়ছে আর মৃত্যু কমছে

সিলেটে করোনা রোগীর সুস্থতা বাড়ছে আর মৃত্যু কমছে

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: সিলেট বিভাগে প্রায় প্রতিদিনই পজিটিভ শনাক্তের চাইতে সুস্থ লোকের সংখ্যা বেশি। টানা তিন দিন করোনায় মৃত্যুহীন কাটিয়েছে সিলেট। এ যেন সিলেটের জন্য বড় এক সুখবর।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট পজিটিভ শনাক্ত হয়েছেন ১০৮৮৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫৭৫৩, সুনামগঞ্জে ২০৬৫, হবিগঞ্জে ১৫৬২ ও মৌলভীবাজার জেলায় ১৫০৮ জন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন ১৩০ জন। এর মধ্যে সিলেটে ৬৯, সুনামগঞ্জে ১৪, হবিগঞ্জে ৩১ ও মৌলভীবাজারে ১৬ জন। এদিকে, গতকাল সোমবার (৩১ আগস্ট) সিলেটে একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮১ জন। এর মধ্যে সিলেট জেলার ৮০, সুনামগঞ্জের ১৮ ও হবিগঞ্জে ২৩ জন।

সিলেট বিভাগে গতকালও করোনা কারো প্রাণ কাড়েনি। তাই মোট মৃতের সংখ্যা আগের মতো ১৮৭। এর মধ্য সিলেটে ১৩৫, সুনামগঞ্জে ২০, হবিগঞ্জে ১২ ও মৌলভীবাজারে ২০ জন।

অপরদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৪২ জন। এর মধ্যে সিলেটে ৫১, সুনাগঞ্জে ৩৬, হবিগঞ্জে ১৯ ও মৌলভীবাজারে ৩৬ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৯৫৮ জন। এর মধ্যে সিলেটে ৪১৭৩ সুনামগঞ্জে ১৬৯৪, হবিগঞ্জে ১০২৮ ও মৌলভীবাজারে ১০৬৩ জন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026