শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ইংল্যান্ডের প্রায় তিন মিলিয়ন মানুষের শরীরে করোনাভাইরাস অ্যান্টিবডি তৈরি হয়েছে এমনটাই তথ্য দিয়েছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস)।
তাদের পরিসংখ্যান আরো বলা হয়েছে, যদি দেশের পুরো জনসংখ্যা পরীক্ষা করা হয় তবে প্রতি ১৭ জনের মধ্যে ১ জনের করোনা অ্যান্টিবডি ফলাফল পজিটিভ দেখাবে।
শুক্রবার প্রকাশিত ওএনএস নিজস্ব গবেষণা বলেছে, রক্তের নমুনা পরীক্ষা করে দেখা গেছে ১৬ বছরের বেশি বয়সী লোকের মধ্যে প্রায় ছয় শতাংশ ব্যক্তির শরীরে পরীক্ষার পর অ্যান্টিবডি সনাক্ত হয়েছে।
এদিকে, লন্ডনে সর্বোচ্চ ১১ শতাংশ মানুষের শরীরে করোনা অ্যান্টিবড়ি তৈরি হয়েছে বলে ধারনা করা হচ্ছে এবং সর্বনিম্ন দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ৩.৫ শতাংশ লক্ষ্য করা গিয়েছে। তবে সর্বপরি সমগ্র ইংল্যান্ডে ২.৭ মিলিয়ন মানুষ বিভিন্ন মাএার ইমিউনিটি লাভ করেছে বলে ধারনা করা হচ্ছে।