শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৮

‘আঁখিপাতে ঘুমহীন বীর সেনানী’ কাব্য গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

‘আঁখিপাতে ঘুমহীন বীর সেনানী’ কাব্য গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

নিউজ ডেস্ক: ৬ই সেপ্টেম্বর রবিবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এক মনোজ্ঞ প্রকাশনা উৎসব হয়ে গেল মরহুম ডা: শেখ আজিজুর রহমান তরফদার রচিত ‘ আঁখিপাতে ঘুমহীন বীর সেনানী ‘ কাব্য গ্রন্থের।

প্রায় ৪০ বছর আগে লিখিত এ ত্রিপদী কাব্য গ্রন্থটি প্রকাশ করে এ দেশে বড় হওয়া নাতনী বিলকিস রশীদ। মরহুম ডা: তরফদারের বাড়ি ছিল মৌলভীবাজার উপজেলার একাটুনা গ্রামে।

সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা মরহুমের পরিবারের সার্থক উত্তরসূরী শেখ শাহজাহান আহমদ তরফদার। ডা: গিয়াস উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ও প্রধান অতিথি ছিলেন  কে এম আবুতাহের চৌধুরী। অতিথি বক্তা ছিলেন কবি শেখ মো: জাবেদ আলী, কবি শিহাবুজ্জামান কামাল, কবি আবু সুফিয়ান চৌধুরী, কবি হান্নান মিয়া, কবি সাদ মিয়া, কবি আমিনুর আকরাম, সাংবাদিক খান জামাল, সাংবাদিক জয়নাল আবেদীন, কমিউনিটি নেতা সৈয়দ মনোহর আলী, অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী, আসাদুজ্জামান আসাদ, হাজী ফারুক মিয়া, ডা: মাহমুদুর রহমান মান্না ও প্কাশিকা বিলকিস রশীদ। সকল বক্তা মরহুম আজিজুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও কাব্য গ্রন্থকে মহা কাব্যগ্রন্থ হিসাবে উল্লেখ করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026