শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৪

লন্ডনে মেয়েকে হত্যার দায়ে মাকে জেলে পাঠানোর নির্দেশ

লন্ডনে মেয়েকে হত্যার দায়ে মাকে জেলে পাঠানোর নির্দেশ

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন, ১২ সেপ্টেম্বর ২০২০: লন্ডনে নিজের পাঁচ বছরের মেয়েকে হত্যার জন্য এক মায়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করে জেল পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

গতকাল ১১ই সেপ্টেম্বর শুক্রবার নিহত শিশুর মা সুথা শিবান্থামকে অনলাইনে উইম্বেলডন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। আদালতে ভিডিও লিংকে হাজির হয়ে সুথা শিবান্থাম শুধু নিজের নাম ও বয়স নিশ্চিত করেছেন।

একইদিন আদালত তাকে মঙ্গলবার ওল্ড বেইলি কোর্টে হাজিরা দেওয়ার আগ পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত: আদালতে অ‌ভি‌যো‌গপত্রে বলা হয়েছে, গত ৩০ জুন সাউথ ইস্ট লন্ডনের মিচামে সায়াগি শিবান্থাম নামের পাঁচ বছরের শিশুকে উপর্যুপরি ছুরিকাঘাতে জখম ও আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। শিশুটির মাকেও আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026