শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০৫

ব্রেক্সিট বিল প্রত্যাখ্যানে আরও সাবেক তিন প্রধানমন্ত্রীর একাত্মতা

ব্রেক্সিট বিল প্রত্যাখ্যানে আরও সাবেক তিন প্রধানমন্ত্রীর একাত্মতা

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রেক্সিট প্রত্যাহার চুক্তি সংশোধনের লক্ষ্যে বরিস জনসনের প্রস্তাবিত বিল প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন আরও তিন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

টনি ব্লেয়ার ও স্যার জন মেজরের পর এই আহ্বান জানিয়েছেন, ডেভিড ক্যামেরন, থেরেসা মে ও গর্ডন ব্রাউন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ করা সর্বশেষ উপায় হওয়া উচিত।

থেরেসা মে ও গর্ডন ব্রাউনও জনসনের এই প্রস্তাবের নিন্দা জানিয়েছেন। এর আগে সাবেক কনজারভেটিভ প্রধানমন্ত্রী স্যার জন মেজর ও লেবার পার্টির প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার লিখেছেন, সরকারের এই উদ্যোগ দায়িত্বজ্ঞানহীন, নীতিগতভাবে ভুল এবং বাস্তবায়নে বিপজ্জনক।

এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন, ইউরোপীয় ইউনিয়ন আইরিশ সাগরে একটি কাস্টম সীমান্ত আরোপ করতে চাইছে। এতে করে নর্দার্ন আয়ারল্যান্ড যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হবে।

প্রসঙ্গত: সোমবার হাউস অব কমন্সে ইন্টারনাল মার্কেট বিল নামের এই বিলটি বিতর্কের জন্য উত্থাপন করার কথা। এই বিলটি ২০২০ সালের শুরুতে ইইউ ও যুক্তরাজ্যের মধ্যকার প্রত্যাহার চুক্তির সঙ্গে সাংঘর্ষিক।

বিলটি আইনে পরিণত হলে ব্রিটিশ মন্ত্রীদের ক্ষমতা থাকবে ব্রিটেন ও নর্দার্ন আয়ারল্যান্ডে পণ্য পরিবহণ বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের। ইইউ ও যুক্তরাজ্য যদি বাণিজ্যিক চুক্তিতে সমঝোতায় পৌঁছাতে না পারে তাহলে ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026