শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৮

ভারত থেকে আমদানি বন্ধ হওয়ায় সিলেটে পেঁয়াজের দাম ১০০ টাকা কেজি

ভারত থেকে আমদানি বন্ধ হওয়ায় সিলেটে পেঁয়াজের দাম ১০০ টাকা কেজি

শীর্ষবিন্দু নিউজ, সিলেট, ১৫ সেপ্টেম্বর ২০২০: বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। এজন্য সিলেটে খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়ে এক লাফে ১০০ টাকায় উঠে গেছে।

সিলেটের বাজার ঘুরে দেখা গেছে, ত্র একদিনের ব্যবধানে কেজিতে ২৫ থেকে ৩০ টাকা বেড়ে দেশি পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়। মাত্র একদিনের ব্যবধানে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা পর্যন্ত। বর্তমানে আমদানি করা পেঁয়াজ এসব বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়। পেঁয়াজের বাড়তি দামে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা ও বিক্রেতারা।

রান্নায় অত্যাবশ্যকীয় মসলাজাতীয় পণ্য পেঁঁয়াজের দাম বাড়ার খবরে গতকাল সোমবার সিলেট নগরীর অধিকাংশ বাসিন্দারা খুচরা দোকান থেকে পেঁয়াজ সংগ্রহ করে রাখেন। ওইদিন অনেকেই ৪০-৪৫ টাকা দরে পেঁয়াজ ক্রয় করেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেটের পাড়া-মহল্লাসহ বিভিন্ন বাজার ঘিরে এসব চিত্র উঠে এসেছে।

সিলেটের স্থানীয় বাজার ঘুরে দেখা যায়, সিলেটের বন্দরবাজার, লালবাজার, উপশহর, মেন্দিবাগ, সোবহানীঘাট, টিলাগড়, মেজরটিলায় দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৮ থেকে ১০০ টাকা প্রতি কেজি, আর ছোট আকৃতির দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা প্রতি কেজি। অথচ দু’দিন আগে এসব পেঁয়াজ বিক্রি হয়েছিল প্রতি কেজি ৬০ টাকায় আর ছোট পেঁয়াজ বিক্রি হয়েছিল ৫০ থেকে ৬৫ টাকায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026