শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৪

গাছের সঙ্গে বিয়ের দুই বছর পূর্তি

গাছের সঙ্গে বিয়ের দুই বছর পূর্তি

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন, ১৫ সেপ্টেম্বর ২০২০: ব্রিটেনের লিভারপুলের বাসিন্দা কেট কানিংহাম একজন পরিবেশ রক্ষা আন্দোলনের কর্মী। গ্রেটা থানবার্গ ব্রিটেন সফরে এলে তার সঙ্গে দেখা করেছিলেন। -হাফিংটনপোস্ট অনলাইন

সেফটনের রিমরোজ ভ্যালি কান্ট্রি পার্কের একটি গাছ ঘিরে বছর দুই আগে সমস্যা তৈরি হয়। মিউনিসিপালিটির পরিকল্পনা ছিল এ গাছটি কেটে বাইপাস সড়ক নির্মাণ। এ কথা শুনে কেট কানিংহাম বিয়ে করেন ওই গাছটিকে। গাছটি এলডার জাতির বলে তিনি তার পদবীর সাথে কেট এলডার জুড়ে দেন। গতকাল তাদের বিয়ের দুই বছর পূর্তি হলো। গ্রেটা থানবার্গ জানিয়েছেন বিশেষ শুভেচ্ছা।

কেট দিনে পাঁচ বার তার স্বামীকে দেখতে যান ওই পার্কে। তার আশা, এই বিয়ে সবুজ বাঁচানোর আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাবে।

কেট মিররকে জানান, যদিও তার বছর পনেরোর বড় ছেলে মায়ের এই বৈবাহিক সম্পর্ক নিয়ে কিছুটা বিব্রত বোধ করে। তবে কেট নিজের সিদ্ধান্তের জন্য গর্বিত বলে জানিয়েছেন। ছেলেও একদিন এই বিয়ের মাহাত্ম্য বুঝতে পারবে বলে তার আশা।

অবশ্য কেট কানিংহামের এক বয়ফ্রেন্ড ও দুই সন্তান রয়েছে। গাছকে বিয়ে করার এই পরিকল্পনা তার মাথায় আসে মেক্সিকোর এক মহিলার কথা জানতে পারার পর। সবুজ বাঁচানোর লড়াইয়ের সৈনিক সেই মহিলাও একটি গাছকে বিয়ে করেছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026