শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৪

উত্তর পূর্ব ইংল্যান্ডের ২ মিলিয়ন মানুষ লকডাউনে

উত্তর পূর্ব ইংল্যান্ডের ২ মিলিয়ন মানুষ লকডাউনে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন, ১৭ সেপ্টেম্বর ২০২০: করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্বি পাচ্ছে যুক্তরাজ্যে। গত সোমবার থেকে ছয় জনের বেশি মানুষ জমায়েত না হওয়ার নিয়ম কার্যকর করা হয়েছে।

গত বেশ কিছুদিন যাবৎ দৈনিক তিন হাজারেরও বেশি মানুষ প্রানঘাতী এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। ভাইরাস নিয়ন্ত্রনে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া আজও যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় করোনায় পজিটিভ হয়েছেন ৩ হাজার ৩৯৫ জন।

এদিকে করোনা পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় উত্তর পূর্ব ইংল্যান্ডের বেশ কয়েকটি কাউন্সিল লকডাউনে যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক আজ হাউজ অব কমন্সে এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন বিধি নিষেধের ফলে ২ মিলিয়নের বেশি মানুষ বাড়ীর বাইরের কারো সাথে মিশতে পারবে না। রেস্টুরেন্ট ও পাবসমূহকে রাত ১০টার মধ্যে বন্ধের নিদের্শ দেয়া হয়েছে। শুধুমাত্র সিটি কাস্টমারদের খাবার পরিবেশনের সুযোগ থাকবে। তিনি জানিয়েছে, সান্ডারল্যান্ডে প্রতি লাখে প্রায় ১০৩ আক্রান্ত হয়েছে। অন্যদিকে সাউথ টাইনেসাইড, গেটসহেড এবং নিউক্যাসল এলাকায় ৭০ জন করে আক্রান্ত।

আজ মধ্য রাত থেকে যেসকল এলাকায় এই নিদের্শনা জারি হচ্ছে সেগুলো হচ্ছে নর্থাাম্বারল্যান্ড, নিউক্যাসল, সান্ডারল্যান্ড, নর্থ ও সাউথ টাইনেসাইড, গাটশেড এবং কাউন্টি ডরহাম কাউন্সিল এলাকা। হেলথ সেক্রেটারী এসকল এলাকায় করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026