বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:০৮

ওয়ান ইলেভেন নয় এবার টু টুয়েন্টি টু (ভিডিও)

ওয়ান ইলেভেন নয় এবার টু টুয়েন্টি টু (ভিডিও)

বর্তমান রাজনৈতিক সংকটের ইতিবাচক সমাধানের কোনো সম্ভাবনা দেখছেন না বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তাঁর আশঙ্কা, আলোচনার মাধ্যমে এ সংকটের সমাধান না হলে এবার ওয়ান ইলেভেন নয় টু টুয়েন্টি টু হতে পারে। প্রথম আলো ডটকমের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন সিপিবির সভাপতি।

সিপিবির পক্ষ থেকে তিনি ইতিমধ্যে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে কথা বলেছেন। তবে দুই নেত্রী মনোযোগ দিয়ে তাঁদের সব কথা শুনলেও সমস্যা সমাধানে তাত্ক্ষণিক কোনো ইতিবাচক সাড়া দেননি বলে তিনি জানান। মুজাহিদুল ইসলাম সেলিমের আশঙ্কা, সমঝোতা না হলে এবার তো ওয়ান ইলেভেন হবে না। লোকে বলে এটা টু টুয়েন্টি টু হবে। তিনি বলেন, দুই নেত্রীই নিজস্ব ফর্মুলা নিয়ে অটল রয়েছেন। সেখান থেকে বের হয়ে সব ধরনের বিকল্প নিয়ে আলোচনা না হলে কোনো সাফল্য আসবে না।

আগামী দিনে প্রধান বিরোধী দল ও জোটকে বাইরে রেখে নির্বাচন করা হলে সিপিবি এবং বাম দলগুলো অংশ নেবে কি না—এ প্রশ্নের সরাসরি উত্তর দেননি সিপিবির সভাপতি। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নেব। রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সমঝোতার ওপর গুরুত্ব দিয়ে অচলাবস্থা নয়, সমঝোতা চাই স্লোগান নিয়ে জনমত তৈরিতে কাজ শুরুর কথাও জানান মুজাহিদুল ইসলাম সেলিম।

বিস্তারিত সাক্ষাৎকারটি দেখুন ভিডিওতে।

[youtube id=”r1g9RXkmg1o#t=28″ width=”600″ height=”350″]

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026