বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:০৩

গায়েবি জানাযা শেষে দ্রুত স্থান ত্যাগ করলেন বিএনপি নেতারা

গায়েবি জানাযা শেষে দ্রুত স্থান ত্যাগ করলেন বিএনপি নেতারা

শীর্ষবিন্দু নিউজ: বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচি গায়েবানা জানাযা শেষে হতেই নয়াপল্টন এলাকা থেকে খুব দ্রুত সরে গেলেন জোটের শীর্ষ নেতারা। কর্মীদের অনেকেই বলতে শোনা যায়, মনে করেছিলাম আজকে কোন নির্দেশনা পাবো। তা না পেয়ে হতাশা প্রকাশ করেন অনেকে।

গত ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর টানা তিন দিন ৬০ ঘন্টার হরতালে দেশের বেশ কয়েকটি স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় বিএনপি জামায়াতের বেশ কয়েকজন কর্মী নিহত হোন।নিহতদের স্মরণে এই গায়েবানা জানাযা অনুষ্টিত হয়।

শুক্রবার বিকেল ৪টা ২৫ মিনিটে গায়েবানা জানাযা শুরু হয়ে সাড়ে চারটায় শেষ হয়। জানাযা শেষে কালক্ষেপণ না করেই দ্রুত বিএনপি ও জামায়াতের নেতারা জানাস্থল ত্যাগ করেন। জানাযার পরপরই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান মির্জা আব্বাস, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদসহ অন্য নেতাদের দ্রুত সরে যেতে দেখা যায়।

পিছন থেকে অনেক কর্মী সর্মথকদের নাম ধরে, কেউ কেউ ভাই সম্বোধন করে ডাক দিলেও সে ডাকে তারা সাড়া না দিয়ে সোজা গাড়িতে উঠে নিজ নিজ গন্তব্যে চলে যেতে দেখা যায়। এ সময় অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়্।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026