শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা আবারো বেড়েছে। তবে কমেছে মৃত্যুর সংখ্যা। ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬৮৭৪ জন। যা গতকালের চেয়ে ২৪০ জন বেশি। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম স্কাই নিউজ।
পরিসংখ্যান মতে, স্কটল্যান্ডের আক্রান্তের সংখ্যা অর্ন্তভূক্ত করা হয়নি। গত বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিলো ৬৬৩৪ জন, বুধবার ছিলো ৬১৭৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ২৩৬ জনে দাঁড়িয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় মরনঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৩৪ জন। গত বৃহস্পতিবার ছিলো ৪০ জন। আর মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৯৩৬ জন।