বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:০৮

রাজনীতির উত্তাপ এখন নিত্যপণ্যে সামগ্রীতে

রাজনীতির উত্তাপ এখন নিত্যপণ্যে সামগ্রীতে

শীর্ষবিন্দু নিউজ: নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক ডামাডোল আর হরতালের প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। সামনে আবারো হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচির আশঙ্কায়ও বাজারে পণ্যের চাহিদা ও জোগানে ভারসাম্য আসছে না। এতে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেক ক্রেতা।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে দেশি মসুর ডাল কেজি প্রতি ১০০ থেকে ১১০ টাকা এবং চিনি ৫৮ টাকা দরে বিক্রি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন জাতের চালের দাম তিন থেকে পাঁচ টাকা বেড়েছে। দেশি ও আমদানি করা মশুর ডালের দাম প্রতি কেজিতে বেড়েছে ১০ টাকা। চিনির দাম বেড়েছে তিন টাকা পর্যন্ত। আর ভোজ্যতেলের দাম বেড়েছে লিটার প্রতি ৩ থেকে ৪ টাকা পর্যন্ত। খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১০০ থেকে ১০৬ টাকা, আর বোতলজাত সয়াবিন তেল ১ লিটার ১১৭ থেকে ১২০ টাকা, ৫ লিটারের বোতল ৫৬৫ টাকায় বিক্রি হয়েছে। বেড়েছে সবজির দামও। পেঁয়াজের দর কিছুটা কমে বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম কেজি প্রতি ১০০ টাকায় পৌঁছেছে।

চাল, ডাল, চিনি, ভোজ্যতেলের মতো কয়েকটি নিত্যপণ্যের দাম গত কিছুদিন ধরে স্থিতিশীল থাকলেও হঠাৎ করেই দামের পারদ চড়তে শুরু করেছে। বেড়ে গেছে শাক-সবজির দামও। ব্যবসায়ীরা বলছেন, চলমান রাজনৈতিক উত্তাপই বাজারে প্রভাব ফেলছে। বিশেষ করে গেল সপ্তাহের শুরুতে বিরোধী দলের টানা তিন দিনের হরতালে পণ্যমূল্য বেড়েছে।

শীতের আগাম যেসব সবজি বাজারে এসেছে তার মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে মূলা। প্রতি কেজি ৪০ টাকা দরে পাওয়া যাচ্ছে। এছাড়া শিম প্রতি কেজি ৭৫ থেকে ৮০ টাকা, ফুলকপি প্রতিটি ২৫ থেকে ৩০ টাকা, বাঁধাকপি প্রতিটি ৩০ টাকা, টমেটো কেজি প্রতি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম কেজিতে ১ টাকা বেড়ে ১৬ টাকায় বিক্রি হতে দেখা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026