বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:০২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন লাইনচ্যুত

শীর্ষবিন্দু নিউজ: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। শনিবার সকাল ১১টায় কসবার শশীদল ও রাজাপুর স্টেশনের মাঝামাঝি স্থানে সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়।আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার হুমায়ুন কবীর।

দুর্ঘটনার বিষয়ে হুমায়ুন কবীর বলেন, সিলেট থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস শশীদল স্টেশন পেরিয়ে কিছুদুর যাওয়ার পরপরই ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। তিনি গণমাধ্যমকে বলেন, কিছু সময়ের মধ্যে রেল যোগাযোগ পুনঃস্থাপন হবে বলে আশা করছি।

 

 

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026